হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবিসহ নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন


ঢাকা, ২২ ডিসেম্বর – শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে ‘শহীদী শপথ’ গ্রহণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

সমাবেশে তিনি বলেন, হাদি স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। এই হত্যাকাণ্ডের বিচার আর বিলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

তিনি জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘শহীদী শপথ’ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জুলাই-পূর্ববর্তী ও জুলাই-পরবর্তী সময়ে গুম, খুন ও রাজনৈতিক সহিংসতায় নিহত সব শহীদের স্মরণ করা হবে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদিকে সামনে রেখে আমরা শহীদী শপথ পাঠ করবো। এই শপথের মাধ্যমে বিচার, জবাবদিহি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

ইনকিলাব মঞ্চের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবির অগ্রগতি না হলে আন্দোলন আরও বিস্তৃত ও ধারাবাহিক কর্মসূচিতে রূপ নেবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবিসহ নতুন কর্মসূচি ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবিসহ নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ ডিসেম্বর – শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে ‘শহীদী শপথ’ গ্রহণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।সমাবেশে তিনি বলেন, হাদি স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। এই হত্যাকাণ্ডের বিচার আর বিলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।তিনি জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘শহীদী শপথ’ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জুলাই-পূর্ববর্তী ও জুলাই-পরবর্তী সময়ে গুম, খুন ও রাজনৈতিক সহিংসতায় নিহত সব শহীদের স্মরণ করা হবে।আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদিকে সামনে রেখে আমরা শহীদী শপথ পাঠ করবো। এই শপথের মাধ্যমে বিচার, জবাবদিহি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে।ইনকিলাব মঞ্চের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবির অগ্রগতি না হলে আন্দোলন আরও বিস্তৃত ও ধারাবাহিক কর্মসূচিতে রূপ নেবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২২ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×