হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ‘কোস্ট গার্ড স্টেশন ইনানী’ উখিয়া থানাধীন ইনানী মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল তাকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তিনি একটি ব্যাগ ফেলে পাশের ঝাউবনে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তিনি আরও জানান, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইনানীতে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ‘কোস্ট গার্ড স্টেশন ইনানী’ উখিয়া থানাধীন ইনানী মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল তাকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তিনি একটি ব্যাগ ফেলে পাশের ঝাউবনে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×