হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইনানীতে দুস্থদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ১১:৩০ অপরাহ্ন

উখিয়ার ইনানীতে অসহায় ও দুস্থ হতদরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার(৪ জানুয়ারি) সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে সকাল থেকে শুরু হয় এ মেডিক্যাল ক্যাম্পেইন।

জালিয়াপালং ইউনিয়নের ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রামু সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন।

এ সময় মেডিকেল ক্যাম্পেইন এর কার্যক্রম পরিদর্শন করেন বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান।

আরও পড়ুন

সব দলের ঐকমত্যেই জুলাই সনদে স্বাক্ষর, বিরোধীরা ইচ্ছাকৃত অপপ্রচার চালাচ্ছে

প্রতি বছর শীত মৌসুমে বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ জনসেবামূলক কাজ পরিচালনা করে থাকে সেনাবাহিনী।

চিকিৎসা পেয়ে অত্যন্ত খুশি বলে জানান কয়েকজন হতদরিদ্র রোগী। এসময় তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইনানীতে দুস্থদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইনানীতে দুস্থদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ১১:৩০ অপরাহ্ন
Print Image
উখিয়ার ইনানীতে অসহায় ও দুস্থ হতদরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার(৪ জানুয়ারি) সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে সকাল থেকে শুরু হয় এ মেডিক্যাল ক্যাম্পেইন। জালিয়াপালং ইউনিয়নের ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রামু সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন। এ সময় মেডিকেল ক্যাম্পেইন এর কার্যক্রম পরিদর্শন করেন বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান। প্রতি বছর শীত মৌসুমে বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ জনসেবামূলক কাজ পরিচালনা করে থাকে সেনাবাহিনী। চিকিৎসা পেয়ে অত্যন্ত খুশি বলে জানান কয়েকজন হতদরিদ্র রোগী। এসময় তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×