কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি ফান ফেস্ট পয়েন্টে অবৈধ দোকানপাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ নভেম্বর) বিকেলে পরিচালিত এ অভিযানে একজনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া দুটি দোকান থেকে ডাব, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে তিনটার দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েমের নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানকালে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়। এ সময় একজনকে সতর্কতামূলকভাবে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একটি দোকান থেকে ডাব এবং আরেকটি দোকান থেকে গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা জব্দ করা হয়। পর্যটনকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ দোকানপাট নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়ায় অপহরণের ১০ দিন পর রোহিঙ্গা যুবকের অর্ধগলিত ম*র*দে*হ উদ্ধার
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: হিমছড়িতে অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি ফান ফেস্ট পয়েন্টে অবৈধ দোকানপাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ নভেম্বর) বিকেলে পরিচালি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন