হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে প্রাণ গেল ১৫ জনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন




ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১৯ জন। স্থানীয় সময় রবিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এসব নিশ্চিত করেছে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা সোমবার জানায়, ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিলেন। ইতোমধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ থাকা ১৯ জনের সন্ধান চলছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

ফেরিতে ঠিক কতজন লোক ছিল তা স্পষ্ট নয়। কারণ ইন্দোনেশিয়ায় একটি নৌকায় যাত্রীর প্রকৃত সংখ্যা ধারণক্ষমতার চেয়ে বেশি হওয়া অস্বাভাবিক কিছু না।

দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির কেন্ডারি শহরের স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ বলেন, ‘দুটি দলে ভাগ করে তল্লাশি চালানো হবে। প্রথম দলটি দুর্ঘটনাস্থলের চারপাশে কাজ করবে। দ্বিতীয় দলটি রাবারবোট এবং লংবোট ব্যবহার করে দুর্ঘটনাস্থলের চারপাশে অভিযান চালাবে।’

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ দেশ ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। সুমাত্রা দ্বীপের টোবা হ্রদে ২০১৮ সালে একটি মাত্রাতিরিক্ত যাত্রী বোঝাই ফেরি উল্টে ডুবে গেলে ১৯২ জনের মতো মানুষ ডুবে যায়। এ ছাড়া গত বছরের মে মাসে ৮০০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ফেরি পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের পানিতে তলিয়ে যায়। এতে কোনও হতাহতের  ঘটনা ঘটেনি।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে প্রাণ গেল ১৫ জনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে প্রাণ গেল ১৫ জনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১৯ জন। স্থানীয় সময় রবিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এসব নিশ্চিত করেছে। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা সোমবার জানায়, ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিলেন। ইতোমধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ থাকা ১৯ জনের সন্ধান চলছে। ফেরিতে ঠিক কতজন লোক ছিল তা স্পষ্ট নয়। কারণ ইন্দোনেশিয়ায় একটি নৌকায় যাত্রীর প্রকৃত সংখ্যা ধারণক্ষমতার চেয়ে বেশি হওয়া অস্বাভাবিক কিছু না। দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির কেন্ডারি শহরের স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ বলেন, ‘দুটি দলে ভাগ করে তল্লাশি চালানো হবে। প্রথম দলটি দুর্ঘটনাস্থলের চারপাশে কাজ করবে। দ্বিতীয় দলটি রাবারবোট এবং লংবোট ব্যবহার করে দুর্ঘটনাস্থলের চারপাশে অভিযান চালাবে।’ ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ দেশ ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। সুমাত্রা দ্বীপের টোবা হ্রদে ২০১৮ সালে একটি মাত্রাতিরিক্ত যাত্রী বোঝাই ফেরি উল্টে ডুবে গেলে ১৯২ জনের মতো মানুষ ডুবে যায়। এ ছাড়া গত বছরের মে মাসে ৮০০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ফেরি পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের পানিতে তলিয়ে যায়। এতে কোনও হতাহতের  ঘটনা ঘটেনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×