হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহের আল্টিমেটাম দিলো পিটিআই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন



ইসলামবাদ, ০৯ সেপ্টেম্বর – কারাগারে বন্দি থাকা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) রোববার (৮ সেপ্টেম্বর) ইসলামাবাদে এ বিক্ষোভের আয়োজন করে।অনুষ্ঠিত হওয়া এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর, দ্য ডন।প্রতিবেদনে বলা হয়, পিটিআই সমর্থকদের আটকাতের বিভিন্ন রাস্তায় কনটেইনার রাখাসহ বিভিন্ন বাধাবিপত্তি তৈরি করা হয়। তা সত্ত্বেও জনতার ঢল নামে এই সমাবেশে।পিটিআই বলছে, চলতি বছর দলটির অন্যতম বড় সমাবেশ ছিল এটি। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় কর্মসূচি। সমাবেশে দুই সপ্তাহের মধ্যে ইমরানকে মুক্তির আল্টিমেটাম দেন সমর্থকরা।সমাবেশে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, যদি পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে এক অথবা দুই সপ্তাহের মধ্যে আইনিভাবে মুক্তি না দেয়া হয়। তাহলে আমরা তাকে নিজেরা মুক্ত করব। এজন্য প্রথম গুলি আমার বুকে নেব আমি।এক বিবৃতিতে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের মারমুখী আচরণের নিন্দা জানান ইমরান খানের মুখপাত্র জুলফি বুখারি। ঘুষের মামলায় এক বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন ইমরান খান। দেড়শ’র বেশি মামলা চলছে তার বিরুদ্ধে।উল্লেখ্য, ২০২২ সালের ১০ এপ্রিল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের এক অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয় ইমরান খানকে। ২০১৮ সাধারণ নির্বাচনের পর সরকার গঠন করেছিলো ইমরানের দল পিটিআই।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহের আল্টিমেটাম দিলো পিটিআই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহের আল্টিমেটাম দিলো পিটিআই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
[ad_1] ইসলামবাদ, ০৯ সেপ্টেম্বর – কারাগারে বন্দি থাকা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) রোববার (৮ সেপ্টেম্বর) ইসলামাবাদে এ বিক্ষোভের আয়োজন করে।অনুষ্ঠিত হওয়া এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর, দ্য ডন।প্রতিবেদনে বলা হয়, পিটিআই সমর্থকদের আটকাতের বিভিন্ন রাস্তায় কনটেইনার রাখাসহ বিভিন্ন বাধাবিপত্তি তৈরি করা হয়। তা সত্ত্বেও জনতার ঢল নামে এই সমাবেশে।পিটিআই বলছে, চলতি বছর দলটির অন্যতম বড় সমাবেশ ছিল এটি। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় কর্মসূচি। সমাবেশে দুই সপ্তাহের মধ্যে ইমরানকে মুক্তির আল্টিমেটাম দেন সমর্থকরা।সমাবেশে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, যদি পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে এক অথবা দুই সপ্তাহের মধ্যে আইনিভাবে মুক্তি না দেয়া হয়। তাহলে আমরা তাকে নিজেরা মুক্ত করব। এজন্য প্রথম গুলি আমার বুকে নেব আমি।এক বিবৃতিতে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের মারমুখী আচরণের নিন্দা জানান ইমরান খানের মুখপাত্র জুলফি বুখারি। ঘুষের মামলায় এক বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন ইমরান খান। দেড়শ’র বেশি মামলা চলছে তার বিরুদ্ধে।উল্লেখ্য, ২০২২ সালের ১০ এপ্রিল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের এক অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয় ইমরান খানকে। ২০১৮ সাধারণ নির্বাচনের পর সরকার গঠন করেছিলো ইমরানের দল পিটিআই।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×