হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইমরান খানের সমাবেশ, লাহোরে ১৪৪ ধারা জারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ০৮ মার্চ – জননিরাপত্তা, স্থিতিশীলতার ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পাকিস্তানের লাহোরে সাত দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ। তবে বুধবার নিষেধাজ্ঞা জারির কয়েক ঘণ্টার মধ্যে সেখানে জড়ো হতে থাকে পিটিআই কর্মী সমর্থকেরা। এসময় বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

দ্য ডন-এর প্রতিবেদনে বলা হয়, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঞ্জাবের রাজধানী লাহোরে আওরাত মার্চ বা নারীদের শোভাযাত্রা বের করার ঘোষণা দেয় পিটিআই। এ উপলক্ষে লাহোরের জামান পার্ক এলাকায় ইমরান খানের বাড়ির আশপাশে সকাল থেকে তার সমর্থক ও দলের কর্মীরা জড়ো হতে থাকেন। এসময় বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ এবং অনেককে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) শাকিল আহমেদের জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক আন্দোলন ও সর্বশেষ হুমকির পরিপ্রেক্ষিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে লাহোরজুড়ে সব ধরনের সমাবেশ, অবস্থান, মিছিল, বিক্ষোভ, জলসার ওপর সিআরপিসি-১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা প্রয়োজন।

পিটিআই নেতা হাম্মাদ আজহার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ৩০ এপ্রিল পাঞ্জাবের প্রাদেশিক নির্বাচন। এর আগে গণসমাবেশ, মিছিল-মিটিং বন্ধ রাখা কতটা যৌক্তিক? তা ছাড়া আজ মহান নারী দিবস। যত বাধাই আসুক আজ আমরা নারী দিবসের শোভাযাত্রা করবই। আপনারা একটু ধৈর্য্য ধরুন।

পিটিআইয়ের কর্মী ও সমর্থকদের গ্রেপ্তারের বিষয়টি পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও স্বীকার করেছে। কিন্তু কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা পিটিআই বা পুলিশ কেউ জানায়নি।

এদিকে এর আগে আলোচিত তোষাখানা মামলায় ৫ মার্চ পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরানকে গ্রেপ্তার করতে লাহোরের জামানপার্কের বাসায় অভিযান চালায় ইসলামাবাদ পুলিশ। পরে সেখানে ছলচাতুরির মাধ্যমে সেটি এড়িয়ে যান তিনি।

তবে মঙ্গলবার তার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেন ইসলামাবাদ আদালত। পাশাপাশি ইমরান খানকে আগামী ১৩ মার্চ নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। হাইকোর্টের এই সিদ্ধান্তের পর ইমরানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। সূত্র: দ্য ডন ও জিও নিউজ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইমরান খানের সমাবেশ, লাহোরে ১৪৪ ধারা জারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইমরান খানের সমাবেশ, লাহোরে ১৪৪ ধারা জারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০৮ মার্চ – জননিরাপত্তা, স্থিতিশীলতার ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পাকিস্তানের লাহোরে সাত দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ। তবে বুধবার নিষেধাজ্ঞা জারির কয়েক ঘণ্টার মধ্যে সেখানে জড়ো হতে থাকে পিটিআই কর্মী সমর্থকেরা। এসময় বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। দ্য ডন-এর প্রতিবেদনে বলা হয়, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঞ্জাবের রাজধানী লাহোরে আওরাত মার্চ বা নারীদের শোভাযাত্রা বের করার ঘোষণা দেয় পিটিআই। এ উপলক্ষে লাহোরের জামান পার্ক এলাকায় ইমরান খানের বাড়ির আশপাশে সকাল থেকে তার সমর্থক ও দলের কর্মীরা জড়ো হতে থাকেন। এসময় বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ এবং অনেককে গ্রেপ্তার করে। অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) শাকিল আহমেদের জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক আন্দোলন ও সর্বশেষ হুমকির পরিপ্রেক্ষিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে লাহোরজুড়ে সব ধরনের সমাবেশ, অবস্থান, মিছিল, বিক্ষোভ, জলসার ওপর সিআরপিসি-১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা প্রয়োজন। পিটিআই নেতা হাম্মাদ আজহার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ৩০ এপ্রিল পাঞ্জাবের প্রাদেশিক নির্বাচন। এর আগে গণসমাবেশ, মিছিল-মিটিং বন্ধ রাখা কতটা যৌক্তিক? তা ছাড়া আজ মহান নারী দিবস। যত বাধাই আসুক আজ আমরা নারী দিবসের শোভাযাত্রা করবই। আপনারা একটু ধৈর্য্য ধরুন। পিটিআইয়ের কর্মী ও সমর্থকদের গ্রেপ্তারের বিষয়টি পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও স্বীকার করেছে। কিন্তু কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা পিটিআই বা পুলিশ কেউ জানায়নি। এদিকে এর আগে আলোচিত তোষাখানা মামলায় ৫ মার্চ পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরানকে গ্রেপ্তার করতে লাহোরের জামানপার্কের বাসায় অভিযান চালায় ইসলামাবাদ পুলিশ। পরে সেখানে ছলচাতুরির মাধ্যমে সেটি এড়িয়ে যান তিনি। তবে মঙ্গলবার তার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেন ইসলামাবাদ আদালত। পাশাপাশি ইমরান খানকে আগামী ১৩ মার্চ নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। হাইকোর্টের এই সিদ্ধান্তের পর ইমরানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। সূত্র: দ্য ডন ও জিও নিউজ। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৮ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×