হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন


বাগদাদ, ১৫ মার্চ – ইরাকের পশ্চিমাঞ্চলে একটি সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, শত্রুপক্ষের কোনো হামলা বা নিজেদের বাহিনীর ভুলবশত গুলির কারণে এই দুর্ঘটনা ঘটেনি। নিহত এই ছয় সেনা সদস্যের মধ্যে তিনজন ছিলেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য।

তারা হলেন আলাবামা অঙ্গরাজ্যের অবার্নের বাসিন্দা ৩৩ বছর বয়সী জন ক্লিনার, ওয়াশিংটনের কোভিংটন এলাকার ৩১ বছর বয়সী আরিয়ানা সাভিনো এবং কেনটাকির বার্ডসটাউনের ৩৪ বছর বয়সী অ্যাশলি প্রুইট। বাকি তিনজন যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন। তারা হলেন ইন্ডিয়ানার মুরসভিল এলাকার ৩৮ বছর বয়সী সেথ কোভাল, ওহাইওর উইলমিংটনের ৩০ বছর বয়সী কার্টিস অ্যাংস্ট এবং একই অঙ্গরাজ্যের কলম্বাসের ২৮ বছর বয়সী টাইলার সিমন্স। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার প্রকৃত কারণ অনুসন্ধানে বর্তমানে তদন্ত চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও নিশ্চিত করেছিল যে, বিমানটি হারানোর পেছনে শত্রুপক্ষের কোনো ভূমিকা নেই।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

এস এম/ ১৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] বাগদাদ, ১৫ মার্চ – ইরাকের পশ্চিমাঞ্চলে একটি সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, শত্রুপক্ষের কোনো হামলা বা নিজেদের বাহিনীর ভুলবশত গুলির কারণে এই দুর্ঘটনা ঘটেনি। নিহত এই ছয় সেনা সদস্যের মধ্যে তিনজন ছিলেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য।তারা হলেন আলাবামা অঙ্গরাজ্যের অবার্নের বাসিন্দা ৩৩ বছর বয়সী জন ক্লিনার, ওয়াশিংটনের কোভিংটন এলাকার ৩১ বছর বয়সী আরিয়ানা সাভিনো এবং কেনটাকির বার্ডসটাউনের ৩৪ বছর বয়সী অ্যাশলি প্রুইট। বাকি তিনজন যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন। তারা হলেন ইন্ডিয়ানার মুরসভিল এলাকার ৩৮ বছর বয়সী সেথ কোভাল, ওহাইওর উইলমিংটনের ৩০ বছর বয়সী কার্টিস অ্যাংস্ট এবং একই অঙ্গরাজ্যের কলম্বাসের ২৮ বছর বয়সী টাইলার সিমন্স। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার প্রকৃত কারণ অনুসন্ধানে বর্তমানে তদন্ত চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও নিশ্চিত করেছিল যে, বিমানটি হারানোর পেছনে শত্রুপক্ষের কোনো ভূমিকা নেই।এস এম/ ১৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×