হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানকে আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানোর পরামর্শ দিলেন ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ৬ মে – ইরানের বর্তমান সামরিক সক্ষমতাকে তুচ্ছজ্ঞান করে দেশটিকে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন যে ইরানের উচিত এখন আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো। কিন্তু আত্মসম্মানের কারণে দেশটি তা করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী ইরানের সামরিক শক্তি এখন এতটাই হ্রাস পেয়েছে যে তারা কেবল সাধারণ মানের অস্ত্র ব্যবহারের অবস্থায় রয়েছে। ট্রাম্প আরও দাবি করেন তেহরান প্রকাশ্যে যুদ্ধের হুমকি দিলেও গোপনে তারা একটি চুক্তিতে পৌঁছাতে বিশেষভাবে আগ্রহী। তারা এখন লোক দেখানো খেলা খেলছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

ট্রাম্পের মতে নিজের সামরিক শক্তি যখন পুরোপুরি নিঃশেষ হয়ে যায় তখন যে কেউই একটি চুক্তিতে আসার চেষ্টা করবে। এ সময় ইরানি বন্দরগুলোতে আরোপিত মার্কিন অবরোধের ব্যাপক প্রশংসা করেন ট্রাম্প। এই অবরোধকে ইস্পাতের দেয়ালের সঙ্গে তুলনা করে তিনি বলেন এটি একটি ইস্পাতের খণ্ডের মতো মজবুত এবং কেউ এই অবরোধ ভাঙার সাহস দেখাবে না।

ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কিছু না বললেও সতর্কবার্তা প্রদান করেন। তিনি জানান সময় হলেই সবাই বিস্তারিত জানতে পারবেন কারণ তারা ভালো করেই জানে তাদের কী করা উচিত নয়। ইরানের বর্তমান সংকটময় পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন যে এটি যদি সাধারণ কোনো লড়াই হতো তবে তারা অনেক আগেই তা থামিয়ে দিত।

এস এম/ ৬ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানকে আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানোর পরামর্শ দিলেন ডোনাল্ড ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানকে আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানোর পরামর্শ দিলেন ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৬ মে – ইরানের বর্তমান সামরিক সক্ষমতাকে তুচ্ছজ্ঞান করে দেশটিকে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন যে ইরানের উচিত এখন আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো। কিন্তু আত্মসম্মানের কারণে দেশটি তা করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী ইরানের সামরিক শক্তি এখন এতটাই হ্রাস পেয়েছে যে তারা কেবল সাধারণ মানের অস্ত্র ব্যবহারের অবস্থায় রয়েছে। ট্রাম্প আরও দাবি করেন তেহরান প্রকাশ্যে যুদ্ধের হুমকি দিলেও গোপনে তারা একটি চুক্তিতে পৌঁছাতে বিশেষভাবে আগ্রহী। তারা এখন লোক দেখানো খেলা খেলছে বলে অভিযোগ করেন তিনি।ট্রাম্পের মতে নিজের সামরিক শক্তি যখন পুরোপুরি নিঃশেষ হয়ে যায় তখন যে কেউই একটি চুক্তিতে আসার চেষ্টা করবে। এ সময় ইরানি বন্দরগুলোতে আরোপিত মার্কিন অবরোধের ব্যাপক প্রশংসা করেন ট্রাম্প। এই অবরোধকে ইস্পাতের দেয়ালের সঙ্গে তুলনা করে তিনি বলেন এটি একটি ইস্পাতের খণ্ডের মতো মজবুত এবং কেউ এই অবরোধ ভাঙার সাহস দেখাবে না।ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কিছু না বললেও সতর্কবার্তা প্রদান করেন। তিনি জানান সময় হলেই সবাই বিস্তারিত জানতে পারবেন কারণ তারা ভালো করেই জানে তাদের কী করা উচিত নয়। ইরানের বর্তমান সংকটময় পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন যে এটি যদি সাধারণ কোনো লড়াই হতো তবে তারা অনেক আগেই তা থামিয়ে দিত।এস এম/ ৬ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×