হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের কড়া হুঁশিয়ারি, এবার যে কোনো হামলাকেই দেখা হবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন


তেহরান, ২৪ জানুয়ারি – এবার থেকে যে কোনো ধরনের হামলাকে নিজেদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীসহ ভারী নৌযান ও যুদ্ধজাহাজ আসার প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে শনিবার (২৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতি যেন বাস্তব যুদ্ধের জন্য না হয়— এমনটাই তারা আশা করছেন। তবে তিনি জানান, ইরানের সেনাবাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। সে কারণেই দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

ওই কর্মকর্তা বলেন, এবার ছোট বা বড় যেকোনো হামলার ক্ষেত্রেই ইরান আর সংযম দেখাবে না। বরং যে কোনো ধরনের হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং এর জবাবে সবচেয়ে কঠোর পাল্টা আঘাত হানবে।

তিনি আরও বলেন, সীমিত, অসীমিত, সার্জিক্যাল কিংবা আকাশ হামলা— যেভাবেই একে ব্যাখ্যা করা হোক না কেন, ইরান সব ধরনের হামলাকেই পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে দেখবে এবং তার প্রতিক্রিয়াও হবে সর্বোচ্চ কঠোর।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কমান্ডার মোহম্মদ পাকপৌর। তিনি বলেন, ট্রাম্প যদি সংলাপের আহ্বান জানিয়ে সেই সংলাপ চলাকালীন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা করেন, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে ভয়াবহ ও যন্ত্রণাদায়ক পরিণতি ভোগ করতে হবে।

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানের কড়া হুঁশিয়ারি, এবার যে কোনো হামলাকেই দেখা হবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের কড়া হুঁশিয়ারি, এবার যে কোনো হামলাকেই দেখা হবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৪ জানুয়ারি – এবার থেকে যে কোনো ধরনের হামলাকে নিজেদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীসহ ভারী নৌযান ও যুদ্ধজাহাজ আসার প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।নাম প্রকাশ না করার শর্তে শনিবার (২৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতি যেন বাস্তব যুদ্ধের জন্য না হয়— এমনটাই তারা আশা করছেন। তবে তিনি জানান, ইরানের সেনাবাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। সে কারণেই দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।ওই কর্মকর্তা বলেন, এবার ছোট বা বড় যেকোনো হামলার ক্ষেত্রেই ইরান আর সংযম দেখাবে না। বরং যে কোনো ধরনের হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং এর জবাবে সবচেয়ে কঠোর পাল্টা আঘাত হানবে।তিনি আরও বলেন, সীমিত, অসীমিত, সার্জিক্যাল কিংবা আকাশ হামলা— যেভাবেই একে ব্যাখ্যা করা হোক না কেন, ইরান সব ধরনের হামলাকেই পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে দেখবে এবং তার প্রতিক্রিয়াও হবে সর্বোচ্চ কঠোর।এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্কবার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কমান্ডার মোহম্মদ পাকপৌর। তিনি বলেন, ট্রাম্প যদি সংলাপের আহ্বান জানিয়ে সেই সংলাপ চলাকালীন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা করেন, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে ভয়াবহ ও যন্ত্রণাদায়ক পরিণতি ভোগ করতে হবে।এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×