হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের, ৪৮ ঘণ্টায় তিন শীর্ষ নেতা নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন


তেহরান, ১৮ মার্চ – ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধানকে হত্যার একদিন পার না হতেই এবার দেশটির গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল।

বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন মঙ্গলবার রাতের এক হামলায় ইসমাইল খতিব নিহত হয়েছেন। তবে এই দাবির বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

ইসরায়েলের এই দাবি সত্য হলে গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি ইরানের তৃতীয় শীর্ষ নেতার হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হবে। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং আধা সামরিক বাহিনী বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলেইমানি নিহত হন। দুই দিনে তিন শীর্ষ নেতাকে হারানোর বিষয়টি ইরানের জন্য বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে।

বুধবার আলি লারিজানি ও গোলামরেজা সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন এসব হত্যাকাণ্ড দেশের নেতৃত্বের ওপর বড় কোনও প্রভাব ফেলবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরান সরকার কোনও একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।

অধিকৃত পশ্চিম তীর থেকে আল জাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম জানিয়েছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের মতে ইসমাইল খতিব ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন ছিলেন।

এনএন/ ১৮ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের, ৪৮ ঘণ্টায় তিন শীর্ষ নেতা নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের, ৪৮ ঘণ্টায় তিন শীর্ষ নেতা নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৮ মার্চ – ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধানকে হত্যার একদিন পার না হতেই এবার দেশটির গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল।বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন মঙ্গলবার রাতের এক হামলায় ইসমাইল খতিব নিহত হয়েছেন। তবে এই দাবির বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।ইসরায়েলের এই দাবি সত্য হলে গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি ইরানের তৃতীয় শীর্ষ নেতার হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হবে। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং আধা সামরিক বাহিনী বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলেইমানি নিহত হন। দুই দিনে তিন শীর্ষ নেতাকে হারানোর বিষয়টি ইরানের জন্য বড় ধরনের আঘাত বলে মনে করা হচ্ছে।বুধবার আলি লারিজানি ও গোলামরেজা সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন এসব হত্যাকাণ্ড দেশের নেতৃত্বের ওপর বড় কোনও প্রভাব ফেলবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরান সরকার কোনও একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।অধিকৃত পশ্চিম তীর থেকে আল জাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম জানিয়েছেন ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের মতে ইসমাইল খতিব ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন ছিলেন।এনএন/ ১৮ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×