হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে নতুন রাষ্ট্রদূত হলেন মঞ্জুরুল করিম খান চৌধুরী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৬ মার্চ – সরকার বর্তমানে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীকে ইসলামী প্রজাতন্ত্র ইরানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি ইরানে রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

আরও পড়ুন

গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের

পেশাদার কূটনীতিক রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের ১৭তম ব্যাচে চাকরিতে যোগ দেন। তিনি ১৯৯৮ সালে চাকরিতে যোগদান করার পর থেকে দেশে ও বিদেশে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

তার দীর্ঘ কূটনৈতিক কর্মজীবনে, তিনি বন্দর সেরি বেগাওয়ান, রোম এবং লন্ডনের মতো বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল ছিলেন। তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

হবিগঞ্জের বাসিন্দা রাষ্ট্রদূত চৌধুরী বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশলে (মেকানিক্যাল) বিএসসি ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে, তিনি ইতালির রোমের লা সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয় থেকে জিওপলিটিক্স এবং গ্লোবাল সিকিউরিটি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ মার্চ ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে নতুন রাষ্ট্রদূত হলেন মঞ্জুরুল করিম খান চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে নতুন রাষ্ট্রদূত হলেন মঞ্জুরুল করিম খান চৌধুরী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ মার্চ – সরকার বর্তমানে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীকে ইসলামী প্রজাতন্ত্র ইরানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তিনি ইরানে রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। পেশাদার কূটনীতিক রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের ১৭তম ব্যাচে চাকরিতে যোগ দেন। তিনি ১৯৯৮ সালে চাকরিতে যোগদান করার পর থেকে দেশে ও বিদেশে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ কূটনৈতিক কর্মজীবনে, তিনি বন্দর সেরি বেগাওয়ান, রোম এবং লন্ডনের মতো বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল ছিলেন। তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। হবিগঞ্জের বাসিন্দা রাষ্ট্রদূত চৌধুরী বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশলে (মেকানিক্যাল) বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে, তিনি ইতালির রোমের লা সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয় থেকে জিওপলিটিক্স এবং গ্লোবাল সিকিউরিটি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৬ মার্চ ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×