হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা দিলো দখলদার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন


তেহরান, ৩০ ডিসেম্বর – মুদ্রার মানের অস্বাভাবিক দরপতন, জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রভাবে রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। যা দ্রুত দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। আর এ বিক্ষোভকারীদের প্রকাশ্যে সহায়তার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তৃতীয়দিনের মতো বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা দেশের সবাইকে নেমে আসার আহ্বান জানিয়েছেন। তারা দোকানিদের দোকান বন্ধ করে তাদের সঙ্গে যোগ দিতে বলেছেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

সংবাদমাধ্যম আই২৪নিউজ জানিয়েছে, মঙ্গলবার রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার বন্ধ ছিল। ব্যবসায়ীরা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে দোকান খোলেননি।

রাজধানীর পাশাপাশি কেরমানশাহ শহরেও বিক্ষোভ করেছেন অনেকে। কোথাও কোথাও পাহলভি শাসন ফিরিয়ে আনার স্লোগানও দেওয়া হয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে পাহলভি বা শাহদের শাসনে ছিল ইরান।

বিক্ষোভের মুখে তেহরান প্রদেশ কর্তৃপক্ষ তেহরানে পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। কর্তৃপক্ষ অস্বাভাবিক ঠান্ডার প্রভাবে জ্বালানি ব্যবহার স্থিতিশীল করতে লকডাউনের কথা বললেও, সমালোচকরা বলছেন তাদের দমাতেই এ লকডাউন ঘোষণা করা হয়েছে।

ইরানের এ বিক্ষোভকারীদের সহায়তার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। গতকাল সোমবার সামাজিমাধ্যমে মোসাদ পোস্ট করেছে। তারা বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছে, বিক্ষোভকারীদের শুধুমাত্র দূর থেকে নয়, বিক্ষোভস্থল থেকেও সহায়তা করা হচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা দিলো দখলদার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা দিলো দখলদার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৩০ ডিসেম্বর – মুদ্রার মানের অস্বাভাবিক দরপতন, জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রভাবে রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। যা দ্রুত দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। আর এ বিক্ষোভকারীদের প্রকাশ্যে সহায়তার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তৃতীয়দিনের মতো বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা দেশের সবাইকে নেমে আসার আহ্বান জানিয়েছেন। তারা দোকানিদের দোকান বন্ধ করে তাদের সঙ্গে যোগ দিতে বলেছেন।সংবাদমাধ্যম আই২৪নিউজ জানিয়েছে, মঙ্গলবার রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার বন্ধ ছিল। ব্যবসায়ীরা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে দোকান খোলেননি।রাজধানীর পাশাপাশি কেরমানশাহ শহরেও বিক্ষোভ করেছেন অনেকে। কোথাও কোথাও পাহলভি শাসন ফিরিয়ে আনার স্লোগানও দেওয়া হয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে পাহলভি বা শাহদের শাসনে ছিল ইরান।বিক্ষোভের মুখে তেহরান প্রদেশ কর্তৃপক্ষ তেহরানে পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। কর্তৃপক্ষ অস্বাভাবিক ঠান্ডার প্রভাবে জ্বালানি ব্যবহার স্থিতিশীল করতে লকডাউনের কথা বললেও, সমালোচকরা বলছেন তাদের দমাতেই এ লকডাউন ঘোষণা করা হয়েছে।ইরানের এ বিক্ষোভকারীদের সহায়তার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। গতকাল সোমবার সামাজিমাধ্যমে মোসাদ পোস্ট করেছে। তারা বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছে, বিক্ষোভকারীদের শুধুমাত্র দূর থেকে নয়, বিক্ষোভস্থল থেকেও সহায়তা করা হচ্ছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ৩০ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×