হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ৩১ মে – ইরানে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো সঠিক সিদ্ধান্ত ছিল না বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক নীতি, ইরানের পারমাণবিক সক্ষমতা এবং বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরাক যুদ্ধের সমালোচনা করে বলেন, ইরাকের পরিস্থিতি দেখুন। আমরা সেখানে অত্যন্ত বাজে ফল পেয়েছি। এটি ছিল একটি চরম বোকামিপূর্ণ কাজ। আমাদের শুরুতেই সেখানে যাওয়া উচিত ছিল না। একই ধারাবাহিকতায় তিনি বলেন, আমাদের ইরানে যাওয়াও ঠিক হয়নি।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

তবে ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক কিছু সামরিক পদক্ষেপ না নিলে ইরান ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। তার ভাষ্য অনুযায়ী, নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের ওপর হামলা চালানো না হলে তারা বর্তমানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতো। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেত।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, এমন পরিস্থিতিতে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চরমভাবে বিঘ্নিত হতো। তিনি ইরানের সামরিক বাহিনীর একাংশকে তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, মার্কিন বাহিনী ইরানের সামরিক বাহিনীর নির্দিষ্ট কিছু অংশকে লক্ষ্যবস্তু করা এড়িয়ে চলেছে।

তবে যারা উগ্রপন্থী ছিল, তাদের ওপর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অতীতের যুদ্ধকালীন নীতির সমালোচনা করে তিনি বলেন, অতীতে সব পক্ষকে ধ্বংস করার মতো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৩১ মে – ইরানে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো সঠিক সিদ্ধান্ত ছিল না বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক নীতি, ইরানের পারমাণবিক সক্ষমতা এবং বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলেন।সাক্ষাৎকারে ট্রাম্প ইরাক যুদ্ধের সমালোচনা করে বলেন, ইরাকের পরিস্থিতি দেখুন। আমরা সেখানে অত্যন্ত বাজে ফল পেয়েছি। এটি ছিল একটি চরম বোকামিপূর্ণ কাজ। আমাদের শুরুতেই সেখানে যাওয়া উচিত ছিল না। একই ধারাবাহিকতায় তিনি বলেন, আমাদের ইরানে যাওয়াও ঠিক হয়নি।তবে ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক কিছু সামরিক পদক্ষেপ না নিলে ইরান ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। তার ভাষ্য অনুযায়ী, নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের ওপর হামলা চালানো না হলে তারা বর্তমানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতো। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বদলে যেত।ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, এমন পরিস্থিতিতে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা চরমভাবে বিঘ্নিত হতো। তিনি ইরানের সামরিক বাহিনীর একাংশকে তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, মার্কিন বাহিনী ইরানের সামরিক বাহিনীর নির্দিষ্ট কিছু অংশকে লক্ষ্যবস্তু করা এড়িয়ে চলেছে।তবে যারা উগ্রপন্থী ছিল, তাদের ওপর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অতীতের যুদ্ধকালীন নীতির সমালোচনা করে তিনি বলেন, অতীতে সব পক্ষকে ধ্বংস করার মতো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×