হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে সংঘাতের এক মাস: ধ্বংসস্তূপের মাঝেও স্বাভাবিক জীবনের খোঁজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


তেহরান, ৩১ মার্চ – ইরানে চলমান সংঘাতের এক মাস অতিক্রান্ত হওয়ার পর সাধারণ নাগরিকরা ধীরে ধীরে এই যুদ্ধ পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শুরু করেছেন। সংঘাত ও উদ্বেগের মধ্যেও অনেকে জীবনের স্বাভাবিক ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন।

মঙ্গলবার বিবিসির পার্সিয়ান সার্ভিসের জ্যেষ্ঠ প্রতিবেদক ঘোঞ্চেহ হাবিবিআজাদ তার এক প্রতিবেদনে ইরানিদের যুদ্ধকালীন এই পরিবর্তিত জীবনযাত্রার চিত্র তুলে ধরেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানজুড়ে ব্যাপক ইন্টারনেট বিভ্রাটের কারণে দেশটির অভ্যন্তরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তা সত্ত্বেও অনেকে উচ্চমূল্যে বিকল্প ইন্টারনেট সেবার মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে সংযোগ বজায় রাখছেন।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক তরুণী তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন যে তিনি অত্যন্ত ক্লান্ত এবং ভীষণভাবে উদ্বিগ্ন। তার মতে, তেহরানে গত কয়েক দিন অত্যন্ত ভয়াবহভাবে কেটেছে এবং শুধু হামলার সংখ্যাই নয়, বরং এর শব্দও আগের চেয়ে অনেক বেশি ভয়ংকর মনে হচ্ছে। দেশের অবকাঠামোগুলোতে হামলার আশঙ্কায় তিনি সবসময় আতঙ্কিত থাকেন এবং সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাটের কথা মাথায় রেখে সবসময় ফোন চার্জ করে রাখার চেষ্টা করেন।

বিমান হামলায় কর্মস্থল হারানো পশ্চিম তেহরানের এক বিউটি পারলার কর্মী মিনা জানান, যুদ্ধবিমানের বিকট শব্দের কারণে তিনি ঘুমাতে পারতেন না। তার মনে হতো যেন কানের পাশেই জেট বিমানগুলো ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজে বসবাসকারী আরেক তরুণ জানান, তিনি পরিস্থিতির কারণে ধীরে ধীরে আশা হারিয়ে ফেলছেন। তবে তিনি মনে করেন এই যুদ্ধ পরিস্থিতি একসময় অনিবার্য ছিল।

তিনি আরো জানান যে অনেক বছর আগেই তার ইরান ছেড়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যুদ্ধের কারণে অনেকে তাদের সারা জীবনের সঞ্চয় ও ব্যবসা হারিয়েছেন। তেহরানের কেন্দ্রস্থলে চশমার দোকান চালানো ৪০ বছর বয়সী আহমদ রেজা জানান, এক বিমান হামলায় তার দীর্ঘদিনের গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এ এম/ ৩১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানে সংঘাতের এক মাস: ধ্বংসস্তূপের মাঝেও স্বাভাবিক জীবনের খোঁজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে সংঘাতের এক মাস: ধ্বংসস্তূপের মাঝেও স্বাভাবিক জীবনের খোঁজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৩১ মার্চ – ইরানে চলমান সংঘাতের এক মাস অতিক্রান্ত হওয়ার পর সাধারণ নাগরিকরা ধীরে ধীরে এই যুদ্ধ পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শুরু করেছেন। সংঘাত ও উদ্বেগের মধ্যেও অনেকে জীবনের স্বাভাবিক ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন।মঙ্গলবার বিবিসির পার্সিয়ান সার্ভিসের জ্যেষ্ঠ প্রতিবেদক ঘোঞ্চেহ হাবিবিআজাদ তার এক প্রতিবেদনে ইরানিদের যুদ্ধকালীন এই পরিবর্তিত জীবনযাত্রার চিত্র তুলে ধরেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানজুড়ে ব্যাপক ইন্টারনেট বিভ্রাটের কারণে দেশটির অভ্যন্তরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তা সত্ত্বেও অনেকে উচ্চমূল্যে বিকল্প ইন্টারনেট সেবার মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে সংযোগ বজায় রাখছেন।নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক তরুণী তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন যে তিনি অত্যন্ত ক্লান্ত এবং ভীষণভাবে উদ্বিগ্ন। তার মতে, তেহরানে গত কয়েক দিন অত্যন্ত ভয়াবহভাবে কেটেছে এবং শুধু হামলার সংখ্যাই নয়, বরং এর শব্দও আগের চেয়ে অনেক বেশি ভয়ংকর মনে হচ্ছে। দেশের অবকাঠামোগুলোতে হামলার আশঙ্কায় তিনি সবসময় আতঙ্কিত থাকেন এবং সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাটের কথা মাথায় রেখে সবসময় ফোন চার্জ করে রাখার চেষ্টা করেন।বিমান হামলায় কর্মস্থল হারানো পশ্চিম তেহরানের এক বিউটি পারলার কর্মী মিনা জানান, যুদ্ধবিমানের বিকট শব্দের কারণে তিনি ঘুমাতে পারতেন না। তার মনে হতো যেন কানের পাশেই জেট বিমানগুলো ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজে বসবাসকারী আরেক তরুণ জানান, তিনি পরিস্থিতির কারণে ধীরে ধীরে আশা হারিয়ে ফেলছেন। তবে তিনি মনে করেন এই যুদ্ধ পরিস্থিতি একসময় অনিবার্য ছিল।তিনি আরো জানান যে অনেক বছর আগেই তার ইরান ছেড়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যুদ্ধের কারণে অনেকে তাদের সারা জীবনের সঞ্চয় ও ব্যবসা হারিয়েছেন। তেহরানের কেন্দ্রস্থলে চশমার দোকান চালানো ৪০ বছর বয়সী আহমদ রেজা জানান, এক বিমান হামলায় তার দীর্ঘদিনের গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।এ এম/ ৩১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×