হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে ২৪ ঘণ্টায় ১৫০ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ এপ্রিল ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


তেহরান, ১৬ এপ্রিল – কঠোর পোশাকনীতির অধীনে নারীদের হিজাব পরার বাধ্যবাধকতাকে সম্মান না করার জন্য ইরানের কর্তৃপক্ষ ২৪ ঘণ্টায় দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। দেশটির পুলিশ রবিবার এ তথ্য জানিয়েছে।

তাসনিম বার্তা সংস্থা পুলিশের মুখপাত্র সাইদ মোন্তাজেরোলমাহদির বরাত দিয়ে বলেছে, ‘দুর্ভাগ্যবশত, পোশাকনীতির পূর্ববর্তী সতর্কতা না মানার জন্য পুলিশকে ১৩৭টি দোকান ও ১৮টি রেস্তোরাঁ এবং অভ্যর্থনা এলাকা সিল করে দিতে হয়েছে।’

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

এই ঘোষণার এক দিন আগেই পুলিশ বলেছে, তারা এখন নজরদারি ক্যামেরা এবং চেহারা চিহ্নিত করার প্রযুক্তি ব্যবহার করে আইন লঙ্ঘনকারী নারীদের মোকাবেলা করার একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

গত বছর পুলিশি হেফাজতে কুর্দি-ইরানি মাহসা আমিনির (২২) মৃত্যু হয়। এর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন শুরু হওয়ার পর থেকে পোশাকনীতি লঙ্ঘনকারী নারীদের সংখ্যা বেড়ে যাওয়ার পর এই কঠোর সিদ্ধান্তটি আসে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পরপরই ইরানে নারীদের জনসমক্ষে হিজাব পরার প্রয়োজনীয়তা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

গত সপ্তাহে ইরানের পুলিশপ্রধান আহমাদ-রেজা রাদান বলেছিলেন, যারা তাদের মাথার হিজাব সরিয়ে দেয় তাদের ‘আধুনিক সরঞ্জাম’ ব্যবহার করে চিহ্নিত করা হবে।

পুলিশ সতর্ক করেছে, কোনো নারী যাত্রী নীতি ভঙ্গ করলে গাড়ির মালিকরা একটি বার্তা পাবেন এবং পুনরাবৃত্তি অপরাধের ক্ষেত্রে তাদের গাড়ি জব্দ করার ঝুঁকি রয়েছে।

মোন্তাজেরোলমাহদির বলেছেন, গত ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ নীতি ভঙ্গের কয়েক শ ঘটনা রেকর্ড করেছে এবং গাড়ির মালিকদের বার্তা পাঠিয়ে জানানো হয়েছে।

গত মাসে বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেই বলেছিলেন, যেসব নারী হিজাব পরবে না তারা ‘শাস্তি পাবে’।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৬ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে ২৪ ঘণ্টায় ১৫০ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে ২৪ ঘণ্টায় ১৫০ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৬ এপ্রিল – কঠোর পোশাকনীতির অধীনে নারীদের হিজাব পরার বাধ্যবাধকতাকে সম্মান না করার জন্য ইরানের কর্তৃপক্ষ ২৪ ঘণ্টায় দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। দেশটির পুলিশ রবিবার এ তথ্য জানিয়েছে। তাসনিম বার্তা সংস্থা পুলিশের মুখপাত্র সাইদ মোন্তাজেরোলমাহদির বরাত দিয়ে বলেছে, ‘দুর্ভাগ্যবশত, পোশাকনীতির পূর্ববর্তী সতর্কতা না মানার জন্য পুলিশকে ১৩৭টি দোকান ও ১৮টি রেস্তোরাঁ এবং অভ্যর্থনা এলাকা সিল করে দিতে হয়েছে।’ এই ঘোষণার এক দিন আগেই পুলিশ বলেছে, তারা এখন নজরদারি ক্যামেরা এবং চেহারা চিহ্নিত করার প্রযুক্তি ব্যবহার করে আইন লঙ্ঘনকারী নারীদের মোকাবেলা করার একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। গত বছর পুলিশি হেফাজতে কুর্দি-ইরানি মাহসা আমিনির (২২) মৃত্যু হয়। এর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন শুরু হওয়ার পর থেকে পোশাকনীতি লঙ্ঘনকারী নারীদের সংখ্যা বেড়ে যাওয়ার পর এই কঠোর সিদ্ধান্তটি আসে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পরপরই ইরানে নারীদের জনসমক্ষে হিজাব পরার প্রয়োজনীয়তা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। গত সপ্তাহে ইরানের পুলিশপ্রধান আহমাদ-রেজা রাদান বলেছিলেন, যারা তাদের মাথার হিজাব সরিয়ে দেয় তাদের ‘আধুনিক সরঞ্জাম’ ব্যবহার করে চিহ্নিত করা হবে। পুলিশ সতর্ক করেছে, কোনো নারী যাত্রী নীতি ভঙ্গ করলে গাড়ির মালিকরা একটি বার্তা পাবেন এবং পুনরাবৃত্তি অপরাধের ক্ষেত্রে তাদের গাড়ি জব্দ করার ঝুঁকি রয়েছে। মোন্তাজেরোলমাহদির বলেছেন, গত ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ নীতি ভঙ্গের কয়েক শ ঘটনা রেকর্ড করেছে এবং গাড়ির মালিকদের বার্তা পাঠিয়ে জানানো হয়েছে। গত মাসে বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেই বলেছিলেন, যেসব নারী হিজাব পরবে না তারা ‘শাস্তি পাবে’। সূত্র: কালের কন্ঠআইএ/ ১৬ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×