হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরান পরমাণু চুক্তিতে রাজি না হলে বোমা হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন




ওয়াশিংটন, ৩১ মার্চ – ইরান পরমাণু চুক্তি না করলে দেশটিতে যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি টিভি-কে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা জানিয়েছেন।

বিপরীতে ইরান জানিয়েছে, তারাও ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

মূলত ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি এখনও বিশ বাঁও জলে। এরও আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি আলোচনা হতে পারে না। রোববার তার প্রত্যুত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বোমাবর্ষণ এবং অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসিকে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে “বোমাবর্ষণ” করা হবে। তিনি বলেন, “আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ না হলে বোমা নিক্ষেপ করা হবে।”

এমনকি, এই আক্রমণের তীব্রতা অভূতপূর্ব হবে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে ইরান তাদের অবস্থানে আপাতত অনড়। রোববার ইরানের এক টিভি চ্যানেলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, “আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি কথা বলবে না তেহরান। তবে পরোক্ষ আলোচনার সুযোগ রয়েছে।”

তিনি আরও জানান, “আমরা আলোচনায় বসতে সবসময়ই প্রস্তুত। কিন্তু আগের বিশ্বাসভঙ্গের কারণে আমরা সন্দিহান”।

ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনিও পরোক্ষ আলোচনার পক্ষে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ মার্চ ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরান পরমাণু চুক্তিতে রাজি না হলে বোমা হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরান পরমাণু চুক্তিতে রাজি না হলে বোমা হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৩১ মার্চ – ইরান পরমাণু চুক্তি না করলে দেশটিতে যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি টিভি-কে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা জানিয়েছেন।বিপরীতে ইরান জানিয়েছে, তারাও ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে।মূলত ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি এখনও বিশ বাঁও জলে। এরও আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি আলোচনা হতে পারে না। রোববার তার প্রত্যুত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বোমাবর্ষণ এবং অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দেন।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসিকে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। তবে আলোচনা ফলপ্রসূ না হলে “বোমাবর্ষণ” করা হবে। তিনি বলেন, “আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ না হলে বোমা নিক্ষেপ করা হবে।”এমনকি, এই আক্রমণের তীব্রতা অভূতপূর্ব হবে বলেও জানিয়েছেন তিনি।অন্যদিকে ইরান তাদের অবস্থানে আপাতত অনড়। রোববার ইরানের এক টিভি চ্যানেলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, “আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি কথা বলবে না তেহরান। তবে পরোক্ষ আলোচনার সুযোগ রয়েছে।”তিনি আরও জানান, “আমরা আলোচনায় বসতে সবসময়ই প্রস্তুত। কিন্তু আগের বিশ্বাসভঙ্গের কারণে আমরা সন্দিহান”।ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনিও পরোক্ষ আলোচনার পক্ষে বলে জানিয়েছেন তিনি।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ৩১ মার্চ ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×