হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চীন সফরে কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্পওয়াশিংটন, ১৭ নভেম্বর-চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ধরনের বৈঠক …


কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৭ নভেম্বর-চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ধরনের বৈঠক হবে কি না, তা চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের সঙ্গে কিম জং উন যোগ দিতে পারেন। তিনি আসতেও পারেন। তবে এ বিষয়ে আমি নিশ্চিত নই। বিষয়টি প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওপর নির্ভর করছে।’

এ সপ্তাহের শেষ দিকে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনাও রয়েছে তার।

আরও পড়ুন

ইরানের দাবি, দুটি মার্কিন ড্রোন জব্দ ও ভূপাতিত করেছে দেশটির বাহিনী

উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠকের আগ্রহ ট্রাম্প আগেও একাধিকবার প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়া এপেকের সদস্য নয় এবং সম্মেলনে কিমের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুনও জানান, সম্মেলনে কিমের যোগ দেওয়ার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

কিমের যাতায়াতের ধরনও আকস্মিক বৈঠকের ক্ষেত্রে বাধা হতে পারে। তিনি সাধারণত অত্যন্ত সুরক্ষিত বিশেষ সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করেন। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৭ মাইল। উত্তর কোরিয়ার সীমান্ত থেকে শেনজেনের দূরত্ব এক হাজার মাইলেরও বেশি।

এর আগে ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে কিম আড়াই দিন ধরে ট্রেনে চীন পাড়ি দিয়েছিলেন।

এস এম/ ১৭ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চীন সফরে কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্পওয়াশিংটন, ১৭ নভেম্বর-চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

চীন সফরে কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চীন সফরে কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্পওয়াশিংটন, ১৭ নভেম্বর-চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ধরনের বৈঠক হবে কি না, তা চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি।সোমবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের সঙ্গে কিম জং উন যোগ দিতে পারেন। তিনি আসতেও পারেন। তবে এ বিষয়ে আমি নিশ্চিত নই। বিষয়টি প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওপর নির্ভর করছে।’এ সপ্তাহের শেষ দিকে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনাও রয়েছে তার।উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠকের আগ্রহ ট্রাম্প আগেও একাধিকবার প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়া এপেকের সদস্য নয় এবং সম্মেলনে কিমের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুনও জানান, সম্মেলনে কিমের যোগ দেওয়ার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।কিমের যাতায়াতের ধরনও আকস্মিক বৈঠকের ক্ষেত্রে বাধা হতে পারে। তিনি সাধারণত অত্যন্ত সুরক্ষিত বিশেষ সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করেন। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৭ মাইল। উত্তর কোরিয়ার সীমান্ত থেকে শেনজেনের দূরত্ব এক হাজার মাইলেরও বেশি।এর আগে ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে কিম আড়াই দিন ধরে ট্রেনে চীন পাড়ি দিয়েছিলেন।এস এম/ ১৭ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×