হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইশতিয়াক আহমেদের পরিচালনায় আসছে রাজনৈতিক গল্পের নাটক ‘ঢাকা ২৬’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন


ঢাকা, ৮ ফেব্রুয়ারি – সমসাময়িক রাজনীতির নানা আলোচনা ও প্রেক্ষাপট নিয়ে ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘ঢাকা ২৬’।

একজন প্রভাবশালী রাজনীতিবিদের দুই কর্মীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নাটকের মূল কাহিনী। নেতার আস্থাভাজন হওয়া এবং নিজেদের কর্মদক্ষতা প্রমাণের প্রতিযোগিতায় তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকে। এই রাজনৈতিক রেষারেষির মাঝে যুক্ত হয় ত্রিভুজ প্রেমের সমীকরণ। দুই কর্মীই ভালোবাসেন এক নারীকে, যা তাদের বিরোধকে আরও উসকে দেয়।

আরও পড়ুন

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৮ জন গ্রেফতার

রাজনীতি ও প্রেমের দ্বন্দ্বে তাদের বিভেদ চরমে পৌঁছায়। প্রভাবশালী নেতা নানাভাবে চেষ্টা করেও তাদের মধ্যকার সমস্যা নিরসনে ব্যর্থ হন। ফলে ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে এবং জন্ম দেয় চূড়ান্ত এক পরিস্থিতির। এশা রহমান প্রযোজিত টানটান উত্তেজনার এই নাটকটি শীঘ্রই এটিভি ইউএসএর পর্দায় প্রচারিত হবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আকাশ রহমান, অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, সরদার রওনক রিপন ও জ্যাক সজলসহ প্রায় অর্ধশতাধিক শিল্পী।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা অ্যালেন শুভ্র জানান, রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প তাকে সবসময় টানে এবং এই গল্পটিও দর্শকদের ভালো লাগবে। অভিনেত্রী তাসনুভা তিশা নাটকের কাহিনীকে অত্যন্ত সমসাময়িক ও প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন। নাটকটির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আজহারুল ইসলাম অভি। গত মাসের শেষ দিকে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইশতিয়াক আহমেদের পরিচালনায় আসছে রাজনৈতিক গল্পের নাটক ‘ঢাকা ২৬’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইশতিয়াক আহমেদের পরিচালনায় আসছে রাজনৈতিক গল্পের নাটক ‘ঢাকা ২৬’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ ফেব্রুয়ারি – সমসাময়িক রাজনীতির নানা আলোচনা ও প্রেক্ষাপট নিয়ে ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘ঢাকা ২৬’।একজন প্রভাবশালী রাজনীতিবিদের দুই কর্মীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নাটকের মূল কাহিনী। নেতার আস্থাভাজন হওয়া এবং নিজেদের কর্মদক্ষতা প্রমাণের প্রতিযোগিতায় তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকে। এই রাজনৈতিক রেষারেষির মাঝে যুক্ত হয় ত্রিভুজ প্রেমের সমীকরণ। দুই কর্মীই ভালোবাসেন এক নারীকে, যা তাদের বিরোধকে আরও উসকে দেয়।রাজনীতি ও প্রেমের দ্বন্দ্বে তাদের বিভেদ চরমে পৌঁছায়। প্রভাবশালী নেতা নানাভাবে চেষ্টা করেও তাদের মধ্যকার সমস্যা নিরসনে ব্যর্থ হন। ফলে ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে এবং জন্ম দেয় চূড়ান্ত এক পরিস্থিতির। এশা রহমান প্রযোজিত টানটান উত্তেজনার এই নাটকটি শীঘ্রই এটিভি ইউএসএর পর্দায় প্রচারিত হবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আকাশ রহমান, অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, সরদার রওনক রিপন ও জ্যাক সজলসহ প্রায় অর্ধশতাধিক শিল্পী।নাটকটি প্রসঙ্গে অভিনেতা অ্যালেন শুভ্র জানান, রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প তাকে সবসময় টানে এবং এই গল্পটিও দর্শকদের ভালো লাগবে। অভিনেত্রী তাসনুভা তিশা নাটকের কাহিনীকে অত্যন্ত সমসাময়িক ও প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন। নাটকটির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আজহারুল ইসলাম অভি। গত মাসের শেষ দিকে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×