কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ইসলামি মাহাজের প্রধান মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯-এর সি-৫ ব্লকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে উখিয়া থানার একটি মামলায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদের নির্দেশনায় পানবাজার পুলিশ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
পরে তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইসলামি মাহাজের প্রধান গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ইসলামি মাহাজের প্রধান মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন