কক্সবাজারের উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ১৮ ক্যাম্পে চুরির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে আল আমিন (৩০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন।
তাঁদের মধ্যে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে আল আমিনের বিরুদ্ধে।স্হানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দিবাগত পৌনে তিনটার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এল-২ ব্লকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন ওরফে ‘চোরা হালাইয়া’ চুরির উদ্দেশ্যে হাসিনা খাতুনের (৫০) বসতঘরে প্রবেশ করেন। এ সময় বাধা দিলে তিনি ধারালো অস্ত্র দিয়ে হাসিনা খাতুন ও তাঁর দুই ছেলে ইমাম হোসেন (৩১) এবং আল মিজানকে (২৫) আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে পালানোর সময় উত্তেজিত কয়েকজন রোহিঙ্গা তাঁকে গণপিটুনি দেন। স্থানীয় লোকজন আহত চারজনকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
ইয়াবাবিরোধী অভিযানে সাফল্য, স্বীকৃতি পেল উখিয়া থানা পুলিশ
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন গণপিটুনিতে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ১৮ ক্যাম্পে চুরির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে আল আমিন (৩০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায়। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন