হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগড়-ঈদগাঁও সড়কে চাঞ্চল্যকর ডাকাতি: এসআরবি-১৫ এর অভিযানে সন্দেহভাজন ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালার মুখে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. ইমাম হোসাইন (৩২) নামের এক সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়…

কক্সবাজারের আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালার মুখে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. ইমাম হোসাইন (৩২) নামের এক সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় তার কাছ ১টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাসনাকাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মো. ইমাম হোসাইন রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে।

এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে এসআরবি-১৫ কক্সবাজার ও বান্দরবান পার্বত্য অঞ্চলে হত্যা, ডাকাতি, অপহরণ ও অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক পাহাড়ি এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৫। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এসআরবি-১৫ সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল ঈদগড়ের পশ্চিম হাসনাকাটা এলাকার ‘হাসনাকাটা সবুজ বাংলা যুব সমাজ’ অফিসের সামনে অভিযান চালিয়ে সন্দেহভাজন ডাকাত ইমাম হোসাইনকে আটক করে।

আরও পড়ুন

টেকনাফে ৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সে ওই সড়কে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম সন্দেহভাজন ও সম্পৃক্ত ব্যক্তি। সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে এসআরবি-১৫ এর এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ঈদগড়-ঈদগাঁও সড়কে চাঞ্চল্যকর ডাকাতি: এসআরবি-১৫ এর অভিযানে সন্দেহভাজন ডাকাত গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালার মুখে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. ইমাম হোসাইন (৩২) নামের এক। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ঈদগড়-ঈদগাঁও সড়কে চাঞ্চল্যকর ডাকাতি: এসআরবি-১৫ এর অভিযানে সন্দেহভাজন ডাকাত গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগড়-ঈদগাঁও সড়কে চাঞ্চল্যকর ডাকাতি: এসআরবি-১৫ এর অভিযানে সন্দেহভাজন ডাকাত গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালার মুখে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. ইমাম হোসাইন (৩২) নামের এক সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় তার কাছ ১টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাসনাকাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মো. ইমাম হোসাইন রামু উপজেলার ১নং ঈদগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে। এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে এসআরবি-১৫ কক্সবাজার ও বান্দরবান পার্বত্য অঞ্চলে হত্যা, ডাকাতি, অপহরণ ও অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক পাহাড়ি এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৫। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এসআরবি-১৫ সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল ঈদগড়ের পশ্চিম হাসনাকাটা এলাকার 'হাসনাকাটা সবুজ বাংলা যুব সমাজ' অফিসের সামনে অভিযান চালিয়ে সন্দেহভাজন ডাকাত ইমাম হোসাইনকে আটক করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সে ওই সড়কে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম সন্দেহভাজন ও সম্পৃক্ত ব্যক্তি। সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে এসআরবি-১৫ এর এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×