হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলকে বয়কট করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন


তেল আবিব, ০৩ ডিসেম্বর – ইহুদিবাদী ইসরায়েল থেকে আসা নতুন রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন বিবেচনা করছে না। এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে একটি ইসরায়েলি প্রতিষ্ঠান।

কিডনি দানকে উৎসাহদানকারী ইসরায়েলি প্রতিষ্ঠান মাতনাত চাইম গিনেস রেকর্ডসের কাছে একটি নতুন আবেদন জমা দেওয়ার পরই এই সিদ্ধান্ত আসে। সংস্থাটি ফিলিস্তিনি ভূখণ্ডে মোট ২ হাজার জন দাতাকে সংগঠিত করেছে, যারা অপরিচিত মানুষদের কিডনি দান করেছেন। এই দাতাদের একটি গ্রুপ ছবি তুলে রেকর্ডের জন্য আবেদন করেছিল সংস্থাটি।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

ইসরায়েলি চ্যানেল এন১২ এর প্রতিবেদন অনুযায়ী, গিনেস কর্তৃপক্ষ হঠাৎই এই প্রক্রিয়া স্থগিত করে ইমেইলে জানায় যে তারা বর্তমানে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না।

গিনেসের এই সিদ্ধান্ত দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে বলে জানানো হয়েছে। মাতনাত চাইম-কে পাঠানো চিঠিতে গিনেস কর্তৃপক্ষ সরাসরি উল্লেখ করে—আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না।

ব্রিটেনভিত্তিক রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠানটি তাদের আবেদন প্রত্যাখ্যান করায় ইসরায়েলি চ্যানেল ১২ উল্লেখ করে, ইসরায়েলি প্রতিষ্ঠানটি গিনেসের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে। যদিও এই বিষয়ে গিনেস কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইসরায়েলকে বয়কট করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলকে বয়কট করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেল আবিব, ০৩ ডিসেম্বর – ইহুদিবাদী ইসরায়েল থেকে আসা নতুন রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সম্প্রতি এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন বিবেচনা করছে না। এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে একটি ইসরায়েলি প্রতিষ্ঠান।কিডনি দানকে উৎসাহদানকারী ইসরায়েলি প্রতিষ্ঠান মাতনাত চাইম গিনেস রেকর্ডসের কাছে একটি নতুন আবেদন জমা দেওয়ার পরই এই সিদ্ধান্ত আসে। সংস্থাটি ফিলিস্তিনি ভূখণ্ডে মোট ২ হাজার জন দাতাকে সংগঠিত করেছে, যারা অপরিচিত মানুষদের কিডনি দান করেছেন। এই দাতাদের একটি গ্রুপ ছবি তুলে রেকর্ডের জন্য আবেদন করেছিল সংস্থাটি।ইসরায়েলি চ্যানেল এন১২ এর প্রতিবেদন অনুযায়ী, গিনেস কর্তৃপক্ষ হঠাৎই এই প্রক্রিয়া স্থগিত করে ইমেইলে জানায় যে তারা বর্তমানে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না।গিনেসের এই সিদ্ধান্ত দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে বলে জানানো হয়েছে। মাতনাত চাইম-কে পাঠানো চিঠিতে গিনেস কর্তৃপক্ষ সরাসরি উল্লেখ করে—আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না।ব্রিটেনভিত্তিক রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠানটি তাদের আবেদন প্রত্যাখ্যান করায় ইসরায়েলি চ্যানেল ১২ উল্লেখ করে, ইসরায়েলি প্রতিষ্ঠানটি গিনেসের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে। যদিও এই বিষয়ে গিনেস কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×