হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ানস’ নির্মাণ শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ক্রিশ্চিয়ানো রোনালদোলিসবন,১৩ নভেম্বর-ফুটবল মাঠের পর এবার বিনোদন জগতে নতুন যাত্রা শুরু করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়ে…


ক্রিশ্চিয়ানো রোনালদো

লিসবন,১৩ নভেম্বর-ফুটবল মাঠের পর এবার বিনোদন জগতে নতুন যাত্রা শুরু করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই এ খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।

রোনালদো জানিয়েছেন, ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি নির্মাণ করছেন তিনি। ২০২৫ সালে ভনের সঙ্গে মিলে ‘ইউআর মার্ভ স্টুডিওস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন রোনালদো। ‘কিংসম্যান’ ও ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’-এর মতো সিনেমা পরিচালনা করে পরিচিতি পেয়েছেন ম্যাথিউ ভন।

ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানস’-এর প্রোডাকশন মাত্রই শুরু হলো। সামনে আরও চমক আসছে!’

আরও পড়ুন

ইস্তাম্বুল ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ভোররাতেই নামছেন শাহজালাল বিমানবন্দরে

স্ক্রিপ্টেড ড্রামা সিরিজটিতে ব্রিটিশ ফুটবলের বাণিজ্যিক জগতের বিভিন্ন দিক তুলে ধরা হবে। এর গল্পের কেন্দ্রে থাকবেন স্ট্যানলি ডাল্টন নামের একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। খেলোয়াড়দের দলবদল, দর-কষাকষি ও বাণিজ্যিক চুক্তির জটিল পরিস্থিতি সামলানোই হবে তাঁর কাজ।

সিরিজটিতে স্ট্যানলি ডাল্টন চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন তিনি। এ ছাড়া এই প্রজেক্টে যুক্ত হয়েছেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র‍্যাপার ডেভ।

ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের মৌলিক ভাবনা থেকে সিরিজটির গল্প তৈরি হয়েছে। তিনি সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরিরও এজেন্ট ছিলেন।

প্রযোজনা প্রতিষ্ঠানটির চিফ ক্রিয়েটিভ অফিসার কার্লোস পেরেস জানিয়েছেন, সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন রোনালদো। পাশাপাশি কয়েকটি পর্বে নিজের ভূমিকায় ক্যামিও চরিত্রেও দেখা যাবে তাঁকে।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো পরিচালক ম্যাথিউ ভন, অভিনেতা ড্যামিয়ান লুইস ও র‍্যাপার ডেভের সঙ্গে তোলা কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ছবিগুলোর মধ্যে প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমে তোলা একটি ছবিও রয়েছে।

তবে ‘ডে ওয়ানস’ সিরিজটি কবে মুক্তি পাবে, কোন প্ল্যাটফর্মে প্রচারিত হবে কিংবা এতে কতটি পর্ব থাকবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এস এম/ ১৩ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ানস’ নির্মাণ শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ক্রিশ্চিয়ানো রোনালদোলিসবন,১৩ নভেম্বর-ফুটবল মাঠের পর এবার বিনোদন জগতে নতুন যাত্রা শুরু করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ানস’ নির্মাণ শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ানস’ নির্মাণ শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ক্রিশ্চিয়ানো রোনালদোলিসবন,১৩ নভেম্বর-ফুটবল মাঠের পর এবার বিনোদন জগতে নতুন যাত্রা শুরু করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই এ খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।রোনালদো জানিয়েছেন, ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি নির্মাণ করছেন তিনি। ২০২৫ সালে ভনের সঙ্গে মিলে ‘ইউআর মার্ভ স্টুডিওস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন রোনালদো। ‘কিংসম্যান’ ও ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’-এর মতো সিনেমা পরিচালনা করে পরিচিতি পেয়েছেন ম্যাথিউ ভন।ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানস’-এর প্রোডাকশন মাত্রই শুরু হলো। সামনে আরও চমক আসছে!’স্ক্রিপ্টেড ড্রামা সিরিজটিতে ব্রিটিশ ফুটবলের বাণিজ্যিক জগতের বিভিন্ন দিক তুলে ধরা হবে। এর গল্পের কেন্দ্রে থাকবেন স্ট্যানলি ডাল্টন নামের একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। খেলোয়াড়দের দলবদল, দর-কষাকষি ও বাণিজ্যিক চুক্তির জটিল পরিস্থিতি সামলানোই হবে তাঁর কাজ।সিরিজটিতে স্ট্যানলি ডাল্টন চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন তিনি। এ ছাড়া এই প্রজেক্টে যুক্ত হয়েছেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র‍্যাপার ডেভ।ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের মৌলিক ভাবনা থেকে সিরিজটির গল্প তৈরি হয়েছে। তিনি সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরিরও এজেন্ট ছিলেন।প্রযোজনা প্রতিষ্ঠানটির চিফ ক্রিয়েটিভ অফিসার কার্লোস পেরেস জানিয়েছেন, সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন রোনালদো। পাশাপাশি কয়েকটি পর্বে নিজের ভূমিকায় ক্যামিও চরিত্রেও দেখা যাবে তাঁকে।পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো পরিচালক ম্যাথিউ ভন, অভিনেতা ড্যামিয়ান লুইস ও র‍্যাপার ডেভের সঙ্গে তোলা কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ছবিগুলোর মধ্যে প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমে তোলা একটি ছবিও রয়েছে।তবে ‘ডে ওয়ানস’ সিরিজটি কবে মুক্তি পাবে, কোন প্ল্যাটফর্মে প্রচারিত হবে কিংবা এতে কতটি পর্ব থাকবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।এস এম/ ১৩ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×