হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলি বোমা হামলায় গাজায় একই পরিবারের ৫২ জন নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


জেরুজালেম, ২৩ নভেম্বর – অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।

গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি জানিয়েছেন, বুধবার সকালে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার ঘটনায় নিহত ৫২ জন একই পরিবারের সদস্য।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

তিনি বলেন, জাবালিয়া শরণার্থী শিবিরে কাদুরা পরিবারের ৫২ জন প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন, আমার কাছে নিহতদের নামের তালিকা রয়েছে। ওই পরিবারের দাদা থেকে শুরু করে তাদের নাতি-নাতনি সবাই নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করা হয় এবং ১২০০ ইসরায়েলি নিহত হয়। এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। তারপর থেকে এখন পর্যন্ত গাজায় হামলা চলছেই। সেখানে ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

এদিকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের পাঁচ সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হন তারা। শিয়া ইসলামি সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, হিজবুল্লাহর শীর্ষ নেতা এবং লেবাননের আইনপ্রণেতা মোহাম্মদ রাদের ছেলে আব্বাস রাদও নিহত হয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল এবং লেবানন সীমান্তে সংঘর্ষ শুরুর পর থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহর প্রায় ৮৫ সদস্য নিহত হয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৩ নভেম্বর ২০২৩


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলি বোমা হামলায় গাজায় একই পরিবারের ৫২ জন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলি বোমা হামলায় গাজায় একই পরিবারের ৫২ জন নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৩ নভেম্বর – অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি জানিয়েছেন, বুধবার সকালে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার ঘটনায় নিহত ৫২ জন একই পরিবারের সদস্য। তিনি বলেন, জাবালিয়া শরণার্থী শিবিরে কাদুরা পরিবারের ৫২ জন প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন, আমার কাছে নিহতদের নামের তালিকা রয়েছে। ওই পরিবারের দাদা থেকে শুরু করে তাদের নাতি-নাতনি সবাই নিহত হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করা হয় এবং ১২০০ ইসরায়েলি নিহত হয়। এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। তারপর থেকে এখন পর্যন্ত গাজায় হামলা চলছেই। সেখানে ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এদিকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের পাঁচ সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হন তারা। শিয়া ইসলামি সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, হিজবুল্লাহর শীর্ষ নেতা এবং লেবাননের আইনপ্রণেতা মোহাম্মদ রাদের ছেলে আব্বাস রাদও নিহত হয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল এবং লেবানন সীমান্তে সংঘর্ষ শুরুর পর থেকে এখন পর্যন্ত হিজবুল্লাহর প্রায় ৮৫ সদস্য নিহত হয়েছে। সূত্র: জাগো নিউজআইএ/ ২৩ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×