হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ অপরাহ্ন


জেরুজালেম, ২৬ ফেব্রুয়ারি – লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে দখলদার বাহিনীর ওপর তারা এই হামলা চালায়।

রোববার হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন সীমান্তের কাছে আল-মালিকিয়া এলাকার দুটি ভবনে জড়ো হওয়া ইহুদিবাদী সেনাদের ওপর হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করেছে, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং সরাসরি ইহুদিবাদী সেনাদের ওপর এসব অস্ত্র আঘাত হানে।

লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক বলছে, ইসরায়েলের রামিম ব্যারাকের কাছে জড়ো হওয়া সেনাদের ওপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তা সরাসরি সেনাদের ওপর আঘাত হেনেছে। এছাড়া, হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের দখলীকৃত শেবা ফার্ম এলাকায় অবস্থিত ইসরায়েলের জিবদিন ব্যারাকে ফালাক-ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

আরও পড়ুন

ইরানে হামলার পরিকল্পনা প্রস্তুত যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় সামরিক বাহিনী

এর আগে ইহুদিবাদী ইসরায়েল দাবি করে যে, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আল-কুসাইর শহরে ইসরাইলের একটি ড্রোন থেকে হামলা চালানো হয়েছে এবং তাতে হিজবুল্লাহর দুই যোদ্ধা শহীদ হন। হিজবুল্লাহ তাদের দুই যোদ্ধার শাহাদাতের কথা নিশ্চিত করেছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৬ ফেব্রুয়ারি – লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে দখলদার বাহিনীর ওপর তারা এই হামলা চালায়।রোববার হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন সীমান্তের কাছে আল-মালিকিয়া এলাকার দুটি ভবনে জড়ো হওয়া ইহুদিবাদী সেনাদের ওপর হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করেছে, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং সরাসরি ইহুদিবাদী সেনাদের ওপর এসব অস্ত্র আঘাত হানে।লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক বলছে, ইসরায়েলের রামিম ব্যারাকের কাছে জড়ো হওয়া সেনাদের ওপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তা সরাসরি সেনাদের ওপর আঘাত হেনেছে। এছাড়া, হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের দখলীকৃত শেবা ফার্ম এলাকায় অবস্থিত ইসরায়েলের জিবদিন ব্যারাকে ফালাক-ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।এর আগে ইহুদিবাদী ইসরায়েল দাবি করে যে, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আল-কুসাইর শহরে ইসরাইলের একটি ড্রোন থেকে হামলা চালানো হয়েছে এবং তাতে হিজবুল্লাহর দুই যোদ্ধা শহীদ হন। হিজবুল্লাহ তাদের দুই যোদ্ধার শাহাদাতের কথা নিশ্চিত করেছে।সূত্র: জাগো নিউজআইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×