হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলের তেল আবিব ও বেয়ারশেবায় ইরানের দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন


তেল আবিব, ৮ মার্চ – ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তেল আবিবের একটি স্থানে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছোঁড়া নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছিল এবং জানিয়েছিল যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয় এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের ওপর আজ এটি ছিল দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র হামলা।

আরও পড়ুন

হামের ভয়াল থাবায় একদিনে ঝরল আরও ৬ প্রাণ

এর এক ঘণ্টা আগে ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি ঘোষণা দিয়েছিল যে তারা বেয়ারশেবা এবং তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে যাচ্ছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা পৃথক এক বার্তায় জানিয়েছে যে ইসরায়েলের দিকে গুলিবর্ষণের পর ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে আহত তিনজনকে তারা চিকিৎসা দিচ্ছে। তবে দেশের কোন এলাকায় এই ঘটনা ঘটেছে তা তারা উল্লেখ করেনি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে যে তারা ইসরায়েলের বেয়ারশেবা ও তেল আবিব শহর এবং জর্ডানের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি এই হামলাকে অপারেশন ওয়াদে সাদেক ৪ এর ২৮তম ধাপের অংশ বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে যে বেয়ারশেবা ও তেল আবিবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ছিল খেইবার ধরনের যার ওয়ারহেড অত্যন্ত ভারী।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলের তেল আবিব ও বেয়ারশেবায় ইরানের দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র হামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলের তেল আবিব ও বেয়ারশেবায় ইরানের দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Print Image
[ad_1] তেল আবিব, ৮ মার্চ – ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তেল আবিবের একটি স্থানে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছোঁড়া নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছিল এবং জানিয়েছিল যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয় এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের ওপর আজ এটি ছিল দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র হামলা।এর এক ঘণ্টা আগে ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি ঘোষণা দিয়েছিল যে তারা বেয়ারশেবা এবং তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে যাচ্ছে।ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা পৃথক এক বার্তায় জানিয়েছে যে ইসরায়েলের দিকে গুলিবর্ষণের পর ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে আহত তিনজনকে তারা চিকিৎসা দিচ্ছে। তবে দেশের কোন এলাকায় এই ঘটনা ঘটেছে তা তারা উল্লেখ করেনি।ইরানের ইসলামি বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে যে তারা ইসরায়েলের বেয়ারশেবা ও তেল আবিব শহর এবং জর্ডানের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি এই হামলাকে অপারেশন ওয়াদে সাদেক ৪ এর ২৮তম ধাপের অংশ বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে যে বেয়ারশেবা ও তেল আবিবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ছিল খেইবার ধরনের যার ওয়ারহেড অত্যন্ত ভারী। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×