হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেড় সহস্র দৌড়বিদের অংশগ্রহণে কক্সবাজার ম্যারাথন ২০২৫ সম্পন্ন

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

শনিবার, ১ নভেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

‎প্রায় দেড় সহস্র দৌড় বিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে তৃতীয় কক্সবাজার ম্যারাথন ২০২৫ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার ভোর সাড়ে চারটায় কক্সবাজার রানার্স কমিউনিটির আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় কক্সবাজার লাবণী বীচ পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন হয়।
‎
‎এবারের ম্যারাথনের মূল প্রতিপাদ্য ছিল”প্রতিটি পদক্ষেপ সুস্থতা ও সাগরের জন্য”।
‎
চার ‎ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‎ফুল ম্যারাথন (৪২.২ কিমি), হাফ ম্যারাথন (২১.১ কিমি), মিড রান (১০ কিমি) এবং কিডস রান (২.৫ কিমি)। দৌড়বিদরা কক্সবাজার লাবণী বীচ হয়ে হলিডে মোড়, থানা রোড, খুরুশকুল, চৌফলদন্ডী ঈদগাঁও উপজেলার পোকখালী ও ইসলামপুরের খান বীচ অতিক্রম করে পুনরায় এক ই পথে লাবণী বীচে পৌঁছে দৌড় শেষ করেন।
‎
এতে ‎বিজয়ীরা হলেন, ৪২.২ কি:মি: (ফুল ম্যারাথন) পুরুষ বিভাগে প্রথম হয়েছেন রহিম উদ্দিন, ২১.১ কি:মি: (হাফ ম্যারাথন) পুরুষ বিভাগে মামুন, নারী বিভাগে আফরোজ আক্তার রিক্তা, ১০ কি:মি: (মিড রান) পুরুষ বিভাগে জাকির হোসেন, নারী বিভাগে বিপাশা,২.৫ কি:মি: (কিডস রান) ছেলে শিশুর মধ্যে সাফিন ওমায়ির ও মেয়ে শিশুর মধ্যে ওয়াসিনা বিনতে আমিদ দ্বিতীয় হয়েছেন।
‎
‎ম্যারাথনের রেস ডিরেক্টর এস. এম. সাদেক বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও সফলভাবে আয়োজনটি সম্পন্ন করতে পেরে তারা আনন্দিত। আমাদের মূল লক্ষ্য ছিল ফিটনেস ও ওয়েলনেসের বার্তা ছড়িয়ে দেওয়া এবং তরুণ প্রজন্মকে দৌড়ের মাধ্যমে মানসিক ও শারীরিকভাবে সচেতন করে তোলা।
‎
‎পরে লাবণীর উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। তিনি বলেন, কক্সবাজার ম্যারাথন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি অধ্যবসায়, উদ্যম ও সুস্থতার প্রতীক। তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং কক্সবাজারের অগ্রযাত্রায় নতুন দিগন্ত খুলবে।
‎
‎সভাপতির বক্তব্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামশুদ্দৌজা নয়ন বলেন, তরুণদের নিজস্ব উদ্যোগে এমন আয়োজন গর্বের বিষয়। এটি কক্সবাজারের পর্যটন শিল্প ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব, নারী ফুটবলার শাহেদা আক্তার রিপা, ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মোহাম্মদ আলফী, এবং আকিজ বাইসাইকেলের প্রতিনিধি মোশাররফ হোসাইনসহ অনেকে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেড় সহস্র দৌড়বিদের অংশগ্রহণে কক্সবাজার ম্যারাথন ২০২৫ সম্পন্ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেড় সহস্র দৌড়বিদের অংশগ্রহণে কক্সবাজার ম্যারাথন ২০২৫ সম্পন্ন

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও:: | প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
Print Image
‎প্রায় দেড় সহস্র দৌড় বিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে তৃতীয় কক্সবাজার ম্যারাথন ২০২৫ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার ভোর সাড়ে চারটায় কক্সবাজার রানার্স কমিউনিটির আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় কক্সবাজার লাবণী বীচ পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন হয়। ‎ ‎এবারের ম্যারাথনের মূল প্রতিপাদ্য ছিল"প্রতিটি পদক্ষেপ সুস্থতা ও সাগরের জন্য"। ‎ চার ‎ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‎ফুল ম্যারাথন (৪২.২ কিমি), হাফ ম্যারাথন (২১.১ কিমি), মিড রান (১০ কিমি) এবং কিডস রান (২.৫ কিমি)। দৌড়বিদরা কক্সবাজার লাবণী বীচ হয়ে হলিডে মোড়, থানা রোড, খুরুশকুল, চৌফলদন্ডী ঈদগাঁও উপজেলার পোকখালী ও ইসলামপুরের খান বীচ অতিক্রম করে পুনরায় এক ই পথে লাবণী বীচে পৌঁছে দৌড় শেষ করেন। ‎ এতে ‎বিজয়ীরা হলেন, ৪২.২ কি:মি: (ফুল ম্যারাথন) পুরুষ বিভাগে প্রথম হয়েছেন রহিম উদ্দিন, ২১.১ কি:মি: (হাফ ম্যারাথন) পুরুষ বিভাগে মামুন, নারী বিভাগে আফরোজ আক্তার রিক্তা, ১০ কি:মি: (মিড রান) পুরুষ বিভাগে জাকির হোসেন, নারী বিভাগে বিপাশা,২.৫ কি:মি: (কিডস রান) ছেলে শিশুর মধ্যে সাফিন ওমায়ির ও মেয়ে শিশুর মধ্যে ওয়াসিনা বিনতে আমিদ দ্বিতীয় হয়েছেন। ‎ ‎ম্যারাথনের রেস ডিরেক্টর এস. এম. সাদেক বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও সফলভাবে আয়োজনটি সম্পন্ন করতে পেরে তারা আনন্দিত। আমাদের মূল লক্ষ্য ছিল ফিটনেস ও ওয়েলনেসের বার্তা ছড়িয়ে দেওয়া এবং তরুণ প্রজন্মকে দৌড়ের মাধ্যমে মানসিক ও শারীরিকভাবে সচেতন করে তোলা। ‎ ‎পরে লাবণীর উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। তিনি বলেন, কক্সবাজার ম্যারাথন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি অধ্যবসায়, উদ্যম ও সুস্থতার প্রতীক। তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং কক্সবাজারের অগ্রযাত্রায় নতুন দিগন্ত খুলবে। ‎ ‎সভাপতির বক্তব্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামশুদ্দৌজা নয়ন বলেন, তরুণদের নিজস্ব উদ্যোগে এমন আয়োজন গর্বের বিষয়। এটি কক্সবাজারের পর্যটন শিল্প ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।” ‎ ‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব, নারী ফুটবলার শাহেদা আক্তার রিপা, ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মোহাম্মদ আলফী, এবং আকিজ বাইসাইকেলের প্রতিনিধি মোশাররফ হোসাইনসহ অনেকে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×