হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় চেয়ারম্যানের উপর ইউপি সদস্য কর্তৃক হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৩ জানুয়ারি ২০২২, ০৩:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়ায় প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ উঠেছে একই ইউপির একজন ইউপি সদস্যের উপর। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার দিন পেকুয়া সদর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সময় ধার্য্য করা হয়। প্যানেল চেয়ারম্যান (১) এ ইউপি সদস্য শাহনেওয়াজ আজাদ এবং ইউপি সদস্য মো.ফোরকান প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে ১৩ ভোটের মধ্যে শাহনেওয়াজ আজাদ ৮ ভোট এবং ফোরকান ৪ ভোট পায়। অপর ১টি ভোট নষ্ট হয়। নির্বাচনে পরাজিত প্রার্থী মো.ফোরকান তৎক্ষনাৎ ইউপি কার্যালয় ত্যাগ করে বেরিয়ে আসে। পরে তাঁর সংঘবদ্ধ দলবল নিয়ে ইউপি চেয়ারম্যান এম.বাহাদুর শাহ্সহ বেশ কয়েকজন ইউপি সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়।

স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসলে ইউপি সদস্য মো ফোরকান তার লোকজন নিয়ে ইউপি কার্যালয় ত্যাগ করেন। পরে ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ্কে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মো ফোরকান বলেন, হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমি প্যানেল চেয়ারম্যানের ভোট শেষ হওয়ার পরপরই বাড়ি চলে যাই। উল্টো বিজয়ী প্রার্থীরা আমার সমর্থকদের উপর হামলা করে।
চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, আমি এই ইউনিয়ন পরিষদের টানা তিন বারের চেয়ারম্যান।প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে কোন সময় এধরণের সংঙ্ঘাত সৃষ্টি হয়নি। এবারে ব্যাতিক্রম কিছু দেখলাম। প্যানেল চেয়ারম্যান (১) এ দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে পরাজিত প্রার্থী ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে আমার রুমে ডুকে অর্তকিত হামাল করে। এ সময় বেশ কয়েকজন ইউপি সদস্যরা ও আহত হয়। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৯ দিনেই এলো প্রায় ১২৮ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৩১ শতাংশের বেশি

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনা শুনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় চেয়ারম্যানের উপর ইউপি সদস্য কর্তৃক হামলার অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় চেয়ারম্যানের উপর ইউপি সদস্য কর্তৃক হামলার অভিযোগ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: রবিবার, ২৩ জানুয়ারি ২০২২, ০৩:২১ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের পেকুয়ায় প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ উঠেছে একই ইউপির একজন ইউপি সদস্যের উপর। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার দিন পেকুয়া সদর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সময় ধার্য্য করা হয়। প্যানেল চেয়ারম্যান (১) এ ইউপি সদস্য শাহনেওয়াজ আজাদ এবং ইউপি সদস্য মো.ফোরকান প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে ১৩ ভোটের মধ্যে শাহনেওয়াজ আজাদ ৮ ভোট এবং ফোরকান ৪ ভোট পায়। অপর ১টি ভোট নষ্ট হয়। নির্বাচনে পরাজিত প্রার্থী মো.ফোরকান তৎক্ষনাৎ ইউপি কার্যালয় ত্যাগ করে বেরিয়ে আসে। পরে তাঁর সংঘবদ্ধ দলবল নিয়ে ইউপি চেয়ারম্যান এম.বাহাদুর শাহ্সহ বেশ কয়েকজন ইউপি সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসলে ইউপি সদস্য মো ফোরকান তার লোকজন নিয়ে ইউপি কার্যালয় ত্যাগ করেন। পরে ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ্কে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়। অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মো ফোরকান বলেন, হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমি প্যানেল চেয়ারম্যানের ভোট শেষ হওয়ার পরপরই বাড়ি চলে যাই। উল্টো বিজয়ী প্রার্থীরা আমার সমর্থকদের উপর হামলা করে। চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, আমি এই ইউনিয়ন পরিষদের টানা তিন বারের চেয়ারম্যান।প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে কোন সময় এধরণের সংঙ্ঘাত সৃষ্টি হয়নি। এবারে ব্যাতিক্রম কিছু দেখলাম। প্যানেল চেয়ারম্যান (১) এ দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে পরাজিত প্রার্থী ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে আমার রুমে ডুকে অর্তকিত হামাল করে। এ সময় বেশ কয়েকজন ইউপি সদস্যরা ও আহত হয়। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনা শুনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×