হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রের চাপ, উত্তপ্ত হয়ে উঠেছিল ট্রাম্প-সালমান বৈঠক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন


তেল আবিব, ২৬ নভেম্বর – ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রের চাপের পরিপ্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছিল গত সপ্তাহের ট্রাম্প-সালমান বৈঠক। বুধবার (২৬ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

দুটি মার্কিন সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে দৃশ্যমান অগ্রগতি দেখাতে চাপ প্রয়োগ করেন। হোয়াইট হাউজ বৈঠকের আগেই জানিয়ে দিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প এই আলোচনায় ইস্যুটিতে ‘অগ্রগতি’ আশা করছেন। কিন্তু বৈঠকের সময় সৌদি যুবরাজ স্পষ্টভাবে জানান, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

সৌদির অবস্থান অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের যেকোনো আনুষ্ঠানিক পদক্ষেপ ফিলিস্তিনের জন্য ‘বিশ্বস্ত ও সময়সীমাবদ্ধ’ রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে, যা একটি স্বতন্ত্র ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে। তবে যুক্তরাষ্ট্র চায় অঞ্চলভিত্তিক সমঝোতার অংশ হিসেবে রিয়াদ ও তেল আবিবকে যুক্ত করা হোক।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বৈঠকটি ছিল ‘দুরূহ ও অস্বস্তিকর’। মার্কিন কর্মকর্তারা জানান, সৌদি যুবরাজের অনীহায় ট্রাম্প ‘হতাশ ও বিরক্ত’ হন। আলোচনায় ট্রাম্প সরাসরি রিয়াদকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার চাপ দেন, যা বৈঠকে উত্তেজনার সৃষ্টি করে।

এসময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তি দেন, গাজা যুদ্ধের পর ইসরায়েলকে নিয়ে সৌদি জনগণের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, সৌদি সমাজ ‘এ মুহূর্তে এমন কোনো স্বাভাবিকীকরণ চুক্তির জন্য প্রস্তুত নয়’।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৬ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রের চাপ, উত্তপ্ত হয়ে উঠেছিল ট্রাম্প-সালমান বৈঠক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রের চাপ, উত্তপ্ত হয়ে উঠেছিল ট্রাম্প-সালমান বৈঠক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] তেল আবিব, ২৬ নভেম্বর – ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রের চাপের পরিপ্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছিল গত সপ্তাহের ট্রাম্প-সালমান বৈঠক। বুধবার (২৬ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।দুটি মার্কিন সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে দৃশ্যমান অগ্রগতি দেখাতে চাপ প্রয়োগ করেন। হোয়াইট হাউজ বৈঠকের আগেই জানিয়ে দিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প এই আলোচনায় ইস্যুটিতে ‘অগ্রগতি’ আশা করছেন। কিন্তু বৈঠকের সময় সৌদি যুবরাজ স্পষ্টভাবে জানান, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।সৌদির অবস্থান অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের যেকোনো আনুষ্ঠানিক পদক্ষেপ ফিলিস্তিনের জন্য ‘বিশ্বস্ত ও সময়সীমাবদ্ধ’ রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে, যা একটি স্বতন্ত্র ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে। তবে যুক্তরাষ্ট্র চায় অঞ্চলভিত্তিক সমঝোতার অংশ হিসেবে রিয়াদ ও তেল আবিবকে যুক্ত করা হোক।ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বৈঠকটি ছিল ‘দুরূহ ও অস্বস্তিকর’। মার্কিন কর্মকর্তারা জানান, সৌদি যুবরাজের অনীহায় ট্রাম্প ‘হতাশ ও বিরক্ত’ হন। আলোচনায় ট্রাম্প সরাসরি রিয়াদকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার চাপ দেন, যা বৈঠকে উত্তেজনার সৃষ্টি করে।এসময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তি দেন, গাজা যুদ্ধের পর ইসরায়েলকে নিয়ে সৌদি জনগণের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, সৌদি সমাজ ‘এ মুহূর্তে এমন কোনো স্বাভাবিকীকরণ চুক্তির জন্য প্রস্তুত নয়’।সূত্র: জাগো নিউজএনএন/ ২৬ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×