হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলে যুদ্ধকালীন জরুরি সরকার গঠন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ১১ অক্টোবর – ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের পঞ্চমদিনে এসে অবশেষে জরুরি সরকার গঠনে ঐকমত্যে পৌঁছালো ইসরায়েলের সরকারি ও বিরোধী দলগুলো। দীর্ঘ আলোচনার পর বুধবার (১১ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধী দলীয় নেতা বেনি গান্টজ জরুরি সরকার গঠনে ঐকমত্যে পৌঁছান। দুই পক্ষের এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যুদ্ধকালীন পরিস্থিতিতে এই জরুরি সরকারের ছোট্ট মন্ত্রিসভায় সদস্য হিসেবে রয়েছেন কেবল প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বিরোধী নেতা বেনি গ্যান্টজ ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক জেনারেল, বিরোধী দল ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা গাদি আইজেনকোট এবং দেশটির কৌশলগত সম্পর্ক বিষয় মন্ত্রী রন ডারমার যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন।

যুদ্ধের সময় ন্যাশনাল ইউনিটি পার্টির পাঁচ সদস্যকে বৃহত্তর নিরাপত্তা মন্ত্রিসভায় যুক্ত করা হবে, যা প্রতিটি সরকারের অধীনে কাজ করবে। গান্টজ, আইজেনকোট, গিডিয়ন সা’র থাকবেন সেই মন্ত্রিসভায়, বাকি দুজনকে এখনো নির্ধারণ করা হয়নি।

বিরোধী নেতা ইয়াইর লাপিদের জন্যেও যুদ্ধকালীন মন্ত্রিসভায় একটি স্থান উন্মুক্ত রাখা হয়েছে। উগ্র-ডানপন্থি ইহুদিবাদী দলগুলো থাকলে সরকারে যোগ দেবেন না বলে শর্ত দিয়েছিলেন তিনি।

এদিন নেতানিয়াহু-গান্টজের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সঙ্গে সম্পর্কিত নয়, এমন কোনো আইন বা সরকারি রেজুলেশন ইসরায়েলে পার্লামেন্ট নেসেটে তোলা হবে না।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলে যুদ্ধকালীন জরুরি সরকার গঠন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলে যুদ্ধকালীন জরুরি সরকার গঠন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১১ অক্টোবর – ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের পঞ্চমদিনে এসে অবশেষে জরুরি সরকার গঠনে ঐকমত্যে পৌঁছালো ইসরায়েলের সরকারি ও বিরোধী দলগুলো। দীর্ঘ আলোচনার পর বুধবার (১১ অক্টোবর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধী দলীয় নেতা বেনি গান্টজ জরুরি সরকার গঠনে ঐকমত্যে পৌঁছান। দুই পক্ষের এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই জরুরি সরকারের ছোট্ট মন্ত্রিসভায় সদস্য হিসেবে রয়েছেন কেবল প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বিরোধী নেতা বেনি গ্যান্টজ ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক জেনারেল, বিরোধী দল ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা গাদি আইজেনকোট এবং দেশটির কৌশলগত সম্পর্ক বিষয় মন্ত্রী রন ডারমার যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন। যুদ্ধের সময় ন্যাশনাল ইউনিটি পার্টির পাঁচ সদস্যকে বৃহত্তর নিরাপত্তা মন্ত্রিসভায় যুক্ত করা হবে, যা প্রতিটি সরকারের অধীনে কাজ করবে। গান্টজ, আইজেনকোট, গিডিয়ন সা’র থাকবেন সেই মন্ত্রিসভায়, বাকি দুজনকে এখনো নির্ধারণ করা হয়নি। বিরোধী নেতা ইয়াইর লাপিদের জন্যেও যুদ্ধকালীন মন্ত্রিসভায় একটি স্থান উন্মুক্ত রাখা হয়েছে। উগ্র-ডানপন্থি ইহুদিবাদী দলগুলো থাকলে সরকারে যোগ দেবেন না বলে শর্ত দিয়েছিলেন তিনি। এদিন নেতানিয়াহু-গান্টজের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সঙ্গে সম্পর্কিত নয়, এমন কোনো আইন বা সরকারি রেজুলেশন ইসরায়েলে পার্লামেন্ট নেসেটে তোলা হবে না। সূত্র: জাগো নিউজআইএ/ ১১ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×