হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলে হামলা ‘আপাতত’ স্থগিত করলো ইরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন



তেহরান, ০২ অক্টোবর – ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত ঘোষণা করেছে ইরান। স্থানীয় সময় বুধবার (২ অক্টোবর) ভোরে তেহরান জানিয়েছে, পরবর্তী সময়ে কোনো উসকানি না এলে ইসরায়েলের ওপর আর হামলা চালানো হবে না। অন্যদিকে, তেহরানের হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, নতুন করে ইসরায়েল কোনো উসকানি না দিলে ইরান আর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেছেন, আমাদের কর্মসূচি আপাতত শেষ। তবে ইসরায়েল যদি আবারও প্রতিশোধ নিয়ে যায়, তাহলে আমরা উপযুক্ত প্রতিক্রিয়া জানাবো, যা হবে আরও শক্তিশালী।তেল আবিবে মঙ্গলবার ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জেরে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর ওয়াশিংটন বলেছে, দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে তারা এমনভাবে কাজ করবে, যাতে মঙ্গলবারের হামলার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হয়।ইসরায়েলের ওপর ইরানের এই হামলা ছিল তেল আবিবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় আক্রমণ। হামলার পর ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণে কেঁপে ওঠে অনেক এলাকা।হামলা থেকে বাঁচতে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দখলকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।ইরান বলছে, গাজা ও লেবাননে ভয়াবহ হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ডের নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে।এদিকে মধ্যপ্রাচ্যের চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ একটি বৈঠক ডেকেছে। এরই মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।সূত্র: জাগো নিউজআইএ/ ০২ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলে হামলা ‘আপাতত’ স্থগিত করলো ইরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলে হামলা ‘আপাতত’ স্থগিত করলো ইরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
[ad_1] তেহরান, ০২ অক্টোবর – ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত ঘোষণা করেছে ইরান। স্থানীয় সময় বুধবার (২ অক্টোবর) ভোরে তেহরান জানিয়েছে, পরবর্তী সময়ে কোনো উসকানি না এলে ইসরায়েলের ওপর আর হামলা চালানো হবে না। অন্যদিকে, তেহরানের হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, নতুন করে ইসরায়েল কোনো উসকানি না দিলে ইরান আর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেছেন, আমাদের কর্মসূচি আপাতত শেষ। তবে ইসরায়েল যদি আবারও প্রতিশোধ নিয়ে যায়, তাহলে আমরা উপযুক্ত প্রতিক্রিয়া জানাবো, যা হবে আরও শক্তিশালী।তেল আবিবে মঙ্গলবার ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জেরে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর ওয়াশিংটন বলেছে, দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে তারা এমনভাবে কাজ করবে, যাতে মঙ্গলবারের হামলার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হয়।ইসরায়েলের ওপর ইরানের এই হামলা ছিল তেল আবিবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় আক্রমণ। হামলার পর ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণে কেঁপে ওঠে অনেক এলাকা।হামলা থেকে বাঁচতে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দখলকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।ইরান বলছে, গাজা ও লেবাননে ভয়াবহ হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ডের নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে।এদিকে মধ্যপ্রাচ্যের চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ একটি বৈঠক ডেকেছে। এরই মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।সূত্র: জাগো নিউজআইএ/ ০২ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×