হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় আহত ১০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ০৭ অক্টোবর – ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ফের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া পাঁচটি রকেট পর্যটন নগরী হাইফায় আঘাত হেনেছে। এতে একটি রেস্তোরাঁ, বাড়ি এবং প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়ে গেছে ওইসব স্থাপনা। আর ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর, হাইফা ছাড়াও দেশটির তিবেরিয়াস শহরেও রকেট হামলা হয়েছে।

সেনাবাহিনী আরও বলেছে, ১৫টি রকেট শনাক্ত করার পর অন্য এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তাদের মধ্যে কিছু আটকানো সম্ভব হয়েছে। বাকিগুলো ভূমিতে আঘাত হানে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ‘ফাদি ১‘ রকেট হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুটি রকেট ইসরাইলের ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফায় আঘাত হেনেছে এবং অন্য পাঁচটি ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দূরে তিবেরিয়াসতে আঘাত হানে।

সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরাইলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। দেশটির সামরিক বাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যার মধ্যে অস্ত্রের স্টোরেজ সাইট, অবকাঠামো সাইট, একটি কমান্ড সেন্টার এবং একটি লঞ্চার রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় আহত ১০ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় আহত ১০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় আহত ১০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৭ অক্টোবর – ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ফের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া পাঁচটি রকেট পর্যটন নগরী হাইফায় আঘাত হেনেছে। এতে একটি রেস্তোরাঁ, বাড়ি এবং প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়ে গেছে ওইসব স্থাপনা। আর ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর, হাইফা ছাড়াও দেশটির তিবেরিয়াস শহরেও রকেট হামলা হয়েছে। সেনাবাহিনী আরও বলেছে, ১৫টি রকেট শনাক্ত করার পর অন্য এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তাদের মধ্যে কিছু আটকানো সম্ভব হয়েছে। বাকিগুলো ভূমিতে আঘাত হানে। এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ‘ফাদি ১‘ রকেট হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুটি রকেট ইসরাইলের ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফায় আঘাত হেনেছে এবং অন্য পাঁচটি ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দূরে তিবেরিয়াসতে আঘাত হানে। সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরাইলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। দেশটির সামরিক বাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যার মধ্যে অস্ত্রের স্টোরেজ সাইট, অবকাঠামো সাইট, একটি কমান্ড সেন্টার এবং একটি লঞ্চার রয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ০৭ অক্টোবর ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় আহত ১০ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×