হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েল ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করল গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন


জেরুজালেম, ৩০ সেপ্টেম্বর – ভূমধ্যসাগরে গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন ইসরায়েল ঘোষিত তথাকথিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে। গাজার উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে (২০০ নটিক্যাল মাইল) অবস্থান করছে গ্রেটা থুনবার্গের নেতৃত্বাধীন এই নৌবহর। অংশগ্রহণকারীরা জানাচ্ছেন, ইসরায়েলি হুমকির কারণে যেকোনো মুহূর্তে নৌবহরটি বাধার মুখে পড়তে পারে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনো সব অংশগ্রহণকারী নৌকায় অবস্থান করছেন ও যাত্রা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

নৌবহরের একটি জাহাজে থাকা ক্রোয়েশিয়ার আইনজীবী মোরানা মিলজানোভিচ সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, আন্তর্জাতিক জলসীমায় বা এমনকি নিজস্ব আঞ্চলিক জলসীমায়ও বেসামরিক জাহাজ আটকানোর কোনো অধিকার ইসরায়েলের নেই।

তিনি আল-জাজিরাকে বলেন, এটি আন্তর্জাতিক প্রচলিত আইনের বিষয়, যা সব রাষ্ট্রের জন্য সমানভাবে প্রযোজ্য, তারা কোনো নির্দিষ্ট কনভেনশনে সই করুক বা না-ই করুক। ইসরায়েল কেবল তখনই আটকাতে পারে, যদি কোনো অপরাধ সংঘটনের আশঙ্কা থাকে বা রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি থাকে, এবং সে আশঙ্কার পক্ষে প্রমাণ থাকতে হয়।

মিলজানোভিচ আরও বলেন, এখানে তেমন কোনো প্রমাণ নেই। আমাদের চারপাশের নৌবহর মানবিক সহায়তা বহন করছে। তাই এটি নিছক মানবিক উদ্যোগ। অংশগ্রহণকারীদের ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও সেটি প্রাসঙ্গিক নয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েল ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করল গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েল ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করল গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ৩০ সেপ্টেম্বর – ভূমধ্যসাগরে গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন ইসরায়েল ঘোষিত তথাকথিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে। গাজার উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে (২০০ নটিক্যাল মাইল) অবস্থান করছে গ্রেটা থুনবার্গের নেতৃত্বাধীন এই নৌবহর। অংশগ্রহণকারীরা জানাচ্ছেন, ইসরায়েলি হুমকির কারণে যেকোনো মুহূর্তে নৌবহরটি বাধার মুখে পড়তে পারে।শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনো সব অংশগ্রহণকারী নৌকায় অবস্থান করছেন ও যাত্রা অব্যাহত রয়েছে।নৌবহরের একটি জাহাজে থাকা ক্রোয়েশিয়ার আইনজীবী মোরানা মিলজানোভিচ সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, আন্তর্জাতিক জলসীমায় বা এমনকি নিজস্ব আঞ্চলিক জলসীমায়ও বেসামরিক জাহাজ আটকানোর কোনো অধিকার ইসরায়েলের নেই।তিনি আল-জাজিরাকে বলেন, এটি আন্তর্জাতিক প্রচলিত আইনের বিষয়, যা সব রাষ্ট্রের জন্য সমানভাবে প্রযোজ্য, তারা কোনো নির্দিষ্ট কনভেনশনে সই করুক বা না-ই করুক। ইসরায়েল কেবল তখনই আটকাতে পারে, যদি কোনো অপরাধ সংঘটনের আশঙ্কা থাকে বা রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি থাকে, এবং সে আশঙ্কার পক্ষে প্রমাণ থাকতে হয়।মিলজানোভিচ আরও বলেন, এখানে তেমন কোনো প্রমাণ নেই। আমাদের চারপাশের নৌবহর মানবিক সহায়তা বহন করছে। তাই এটি নিছক মানবিক উদ্যোগ। অংশগ্রহণকারীদের ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও সেটি প্রাসঙ্গিক নয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×