হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসিতে ‘নিবন্ধন শর্ত পূরণের’ তথ্য জমা দিলো এনসিপিসহ ৮০ দল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন


ঢাকা, ০৪ আগস্ট – জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৮০ দল নিবন্ধন শর্ত পূরণের তথ্য নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। ১৪৫ দলের মধ্যে ৮০ দল এসব তথ্য জমা দিলো ইসিতে।

রোববার (৩ জুলাই) নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

গত ২২ জুন পর্যন্ত ১৪৫ দল নিবন্ধন পেতে ১৪৭টি আবেদন করে। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। এ কারণে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৫ দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেওয়া হয়। আজ রোববার বিকেল ৫টায় সে সময় শেষ হয়েছে।

এক্ষেত্রে যেসব দল তথ্য দেয়নি, তাদের নিবন্ধন পাওয়ার আর সুযোগ থাকছে না। আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়।

এছাড়া কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। এ প্রধান শর্তগুলো ছাড়াও বেশকিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাইয়ে এসব নিয়ম কানুনগুলোই সাধারণত খেয়াল করা হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসিতে ‘নিবন্ধন শর্ত পূরণের’ তথ্য জমা দিলো এনসিপিসহ ৮০ দল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসিতে ‘নিবন্ধন শর্ত পূরণের’ তথ্য জমা দিলো এনসিপিসহ ৮০ দল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ আগস্ট – জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৮০ দল নিবন্ধন শর্ত পূরণের তথ্য নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। ১৪৫ দলের মধ্যে ৮০ দল এসব তথ্য জমা দিলো ইসিতে।রোববার (৩ জুলাই) নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।গত ২২ জুন পর্যন্ত ১৪৫ দল নিবন্ধন পেতে ১৪৭টি আবেদন করে। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। এ কারণে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৫ দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেওয়া হয়। আজ রোববার বিকেল ৫টায় সে সময় শেষ হয়েছে।এক্ষেত্রে যেসব দল তথ্য দেয়নি, তাদের নিবন্ধন পাওয়ার আর সুযোগ থাকছে না। আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়।এছাড়া কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। এ প্রধান শর্তগুলো ছাড়াও বেশকিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাইয়ে এসব নিয়ম কানুনগুলোই সাধারণত খেয়াল করা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×