হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদকে কেন্দ্র করে পাচারকালে ঈদগাঁওতে এক কেজি আইসসহ মাদক কারবারী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

ঈদগাঁওতে নাপিতখালি এলাকা থেকে এক কোটি টাকা মূল্যমানের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতের নাম মোঃ তারেক (২৮)। সে মধ্য নাপিতখালী এলাকার সৈয়দ নুর ও রাজিয়া খাতুনের ছেলে।

র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩ এপ্রিল রাতে নাপিতখালি এলাকায় এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী মোঃ তারেক একটি শপিং ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। তাকে তাৎক্ষণিক আটক করা হয়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

পরে তল্লাশী করে তার হেফাজত থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। বাজার মূল্যে উদ্ধারকৃত আইসের দাম প্রায় এক কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ তারেক জানায়, সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ক্রিস্টাল মেথ সংগ্রহ করে। সে এসব মাদক খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। আসন্ন ঈদকে কেন্দ্র করে সে জেলার বিভিন্ন এলাকার তরুণদের মধ্যে আইস সরবরাহ করার পরিকল্পনা করেছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মোঃ তারেকের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদকে কেন্দ্র করে পাচারকালে ঈদগাঁওতে এক কেজি আইসসহ মাদক কারবারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদকে কেন্দ্র করে পাচারকালে ঈদগাঁওতে এক কেজি আইসসহ মাদক কারবারী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
Print Image
ঈদগাঁওতে নাপিতখালি এলাকা থেকে এক কোটি টাকা মূল্যমানের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব। গ্রেফতারকৃতের নাম মোঃ তারেক (২৮)। সে মধ্য নাপিতখালী এলাকার সৈয়দ নুর ও রাজিয়া খাতুনের ছেলে। র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩ এপ্রিল রাতে নাপিতখালি এলাকায় এই অভিযান পরিচালনা করে। র‍্যাব জানায়, অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী মোঃ তারেক একটি শপিং ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। তাকে তাৎক্ষণিক আটক করা হয়। পরে তল্লাশী করে তার হেফাজত থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। বাজার মূল্যে উদ্ধারকৃত আইসের দাম প্রায় এক কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ তারেক জানায়, সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ক্রিস্টাল মেথ সংগ্রহ করে। সে এসব মাদক খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। আসন্ন ঈদকে কেন্দ্র করে সে জেলার বিভিন্ন এলাকার তরুণদের মধ্যে আইস সরবরাহ করার পরিকল্পনা করেছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মোঃ তারেকের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×