হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওতে ইয়াবাসহ আটক ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ জুলাই ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের এক লবণ কারখানা থেকে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে ইসলামপুর এলাকার ইসমত আলী ভুট্টো, তারেকুর রহমান ও রবিউল ইসলাম।

শনিবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার এক লবণ কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে মাদক সেবনের সংবাদ পেয়ে উক্ত স্থানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। কারখানাটি ঘেরাও করে উক্ত তিনজনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করে ।

এ সময় ইয়াবা উদ্ধারের বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনাকারী দল মাদক সেবনে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেয়া হয়। অপর দুজন ও পলাতক একজনসহ তিনজনকে আসামী করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

শিল্প এলাকার সচেতন লোকজন জানান,দীর্ঘদিন যাবত দেশের বৃহত্তম লবণ শিল্প এলাকা ইসলামপুর থেকে দেশের প্রত্যন্ত এলাকায় লবণ সরবরাহের আড়ালে সংঘবদ্ধ একটি চক্র দেশে জুড়ে মরণ নেশা ইয়াবা পাচার সিন্ডিকেট গড়ে তুলে। ইতিপূর্বে দেশের বিভিন্ন স্থানে লবণ পরিবহনের সাথে ইয়াবাসহ অনেকে আটকও হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ঈদগাঁওতে ইয়াবাসহ আটক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওতে ইয়াবাসহ আটক ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ জুলাই ২০২৩, ০৯:১৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের এক লবণ কারখানা থেকে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে ইসলামপুর এলাকার ইসমত আলী ভুট্টো, তারেকুর রহমান ও রবিউল ইসলাম। শনিবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার এক লবণ কারখানায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে মাদক সেবনের সংবাদ পেয়ে উক্ত স্থানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। কারখানাটি ঘেরাও করে উক্ত তিনজনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করে । এ সময় ইয়াবা উদ্ধারের বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনাকারী দল মাদক সেবনে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেয়া হয়। অপর দুজন ও পলাতক একজনসহ তিনজনকে আসামী করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শিল্প এলাকার সচেতন লোকজন জানান,দীর্ঘদিন যাবত দেশের বৃহত্তম লবণ শিল্প এলাকা ইসলামপুর থেকে দেশের প্রত্যন্ত এলাকায় লবণ সরবরাহের আড়ালে সংঘবদ্ধ একটি চক্র দেশে জুড়ে মরণ নেশা ইয়াবা পাচার সিন্ডিকেট গড়ে তুলে। ইতিপূর্বে দেশের বিভিন্ন স্থানে লবণ পরিবহনের সাথে ইয়াবাসহ অনেকে আটকও হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×