হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মুজিব কিল্লা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাজিয়া সুলতানা (৩৩)।

তিনি একই এলাকার মো. ইলিয়াছের স্ত্রী ও করিম দাদের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেল, ভোরের সময় সুলতানাকে ভাসমান অবস্থায় স্বামীর বসতবাড়ির পশ্চিম পাশের পুকুরে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, “সকাল সাড়ে ৭টার দিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর পেয়ে এসআই (নিরস্ত্র) প্রবাল সিনহা ঘটনাস্থলে যান। পরবর্তীতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ায় পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া: | প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মুজিব কিল্লা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রাজিয়া সুলতানা (৩৩)। তিনি একই এলাকার মো. ইলিয়াছের স্ত্রী ও করিম দাদের মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেল, ভোরের সময় সুলতানাকে ভাসমান অবস্থায় স্বামীর বসতবাড়ির পশ্চিম পাশের পুকুরে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, "সকাল সাড়ে ৭টার দিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খবর পেয়ে এসআই (নিরস্ত্র) প্রবাল সিনহা ঘটনাস্থলে যান। পরবর্তীতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×