হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আনোয়ার হোছাইন,ঈদগাঁও (কক্সবাজার)::

আনোয়ার হোছাইন,ঈদগাঁও (কক্সবাজার)::

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়স্থ উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এটিএম সিফাতুল মাজদার ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ,শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনরা।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করেন।

এর পূর্বে দিবসটি উপলক্ষ্যে ভোরে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রতিবেদক: আনোয়ার হোছাইন,ঈদগাঁও (কক্সবাজার):: | প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়স্থ উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এটিএম সিফাতুল মাজদার ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ,শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনরা। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করেন। এর পূর্বে দিবসটি উপলক্ষ্যে ভোরে প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×