কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চাঞ্চল্যকর মা-মেয়ে জোড়া হত্যা মামলার প্রধান আসামি টমটমচালক আবুল কালামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৫ম) আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে আজিজুল হকের স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যায় জড়িতের অভিযোগে আজিজুল হক উক্ত আবুল কালামকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপে তিনজন আসামি মামলা থেকে বাদ পড়লেও সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে প্রধান আসামি আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকেও বেকসুর খালাস দেওয়া হয়। দেরিতে হলেও আলোচিত এ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ। স্থানীয়দের প্রত্যাশা, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে যাবে সমাজ ও দেশের জনগণের মাঝে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ঈদগাঁওয়ের চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলায় এক আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার চাঞ্চল্যকর মা-মেয়ে জোড়া হত্যা মামলার প্রধান আসামি টমটমচালক আবুল কালামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি




মন্তব্য করুন