কক্সবাজারের ঈদগাঁও পুলিশ ইয়াবাসহ শহিদুল্লাহ (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব পোকখালী দক্ষিণ পাড়ার এনামুল হকের ছেলে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান,উক্ত বাজার সংলগ্ন নূর আলমের ফার্মেসীর সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে সংবাদের ভিত্তিতে
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শহিদুল্লাহ (৫৫)কে আটক করা হয়। ধৃতের দেহ তল্লাশি করে ৩০ পিস মরণ নেশা ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনে ব্যবহৃত ১২ টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় এসআই মুজিবুর রহমান বাদী হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন
থানার অফিসার ইনচার্জ(ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান ,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮



মন্তব্য করুন