হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে ডাকাতি প্রতিরোধে লাঠি হাতে এলাকাবাসীর রাত জেগে পাহারা

আনোয়ার হোছাইন,ঈদগাঁও::

আনোয়ার হোছাইন,ঈদগাঁও::

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁওয়ে অব্যাহত ডাকাতি প্রতিরোধে এলাকাবাসী রাত জেগে পাহারা দেয়ার দৃশ্য চোখে পড়েছে। এলাকাটি থানার নাকের ডগায় হলেও পরপর তিনটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নিজেদের রক্ষার্থে এ উদ্যোগ নিতে বাধ্য হয়েছে এলাকাবাসী।

উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাজীপাড়া -বামনকাটা গ্রামে ১৫ সেপ্টেম্বর রাতে লাঠি হাতে এলাকা জুড়ে পাহারা শুরু হয়।

স্থানীয় আনসার সদস্য আব্দুল মালেক জানান, দীর্ঘদিন ধরে উপজেলার কোন না কোন স্থানে নিয়মিত ডাকাতি সংঘটিত হয়ে আসলেও আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত তা বন্ধে উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি ডাকাতির ঘটনা আশঙ্কা জনক হারে বেড়ে যায়। এমনকি বিগত দুই সপ্তাহের ব্যবধানে থানার অর্ধ কিলোমিটারের মধ্যে তাদের এলাকায় উপুর্যপুরী তিনটি ডাকাতি সংঘটিত হয়। এতে তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখতে না পেরে এলাকাবাসী নিজেদের রক্ষায় প্রতিদিন রাতে ১০/১২ জনের দলে বিভক্ত হয়ে লাঠি হাতে পুরো রাত এলাকা পাহারা দেয়ার কর্মসূচি শুরু করেছেন।

এভাবে হলেও নিজেদের রক্ষার চেষ্টা করছেন জানিয়ে আক্ষেপ করে বলেন, অব্যাহত ডাকাতির পর এলাকার অর্ধশতাধিক জনগণ একাধিকবার থানায় গিয়ে ওসিকে এলাকার মসজিদে গত শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের উদ্দেশে আইন শৃঙ্খলা সচেতনতা বিষয়ক কথা বলার অনুরোধ করলেও তিনি জাননি।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এতে জনগণ চরম হতাশ হয়েছেন। তাদের এলাকা যেখানে থানার অর্ধ কিলোমিটারের মধ্যে এভাবে ডাকাতির ঘটনা অব্যাহত থাকাতে তারা আইন শৃংখলা বাহিনীর প্রতি আস্থা হারিয়ে এখন স্ব উদ্যোগে নিজেদের রক্ষায় আইনশৃঙ্খলা অবনতি রোধে পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবেন ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে ডাকাতি প্রতিরোধে লাঠি হাতে এলাকাবাসীর রাত জেগে পাহারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে ডাকাতি প্রতিরোধে লাঠি হাতে এলাকাবাসীর রাত জেগে পাহারা

প্রতিবেদক: আনোয়ার হোছাইন,ঈদগাঁও:: | প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁওয়ে অব্যাহত ডাকাতি প্রতিরোধে এলাকাবাসী রাত জেগে পাহারা দেয়ার দৃশ্য চোখে পড়েছে। এলাকাটি থানার নাকের ডগায় হলেও পরপর তিনটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নিজেদের রক্ষার্থে এ উদ্যোগ নিতে বাধ্য হয়েছে এলাকাবাসী। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাজীপাড়া -বামনকাটা গ্রামে ১৫ সেপ্টেম্বর রাতে লাঠি হাতে এলাকা জুড়ে পাহারা শুরু হয়। স্থানীয় আনসার সদস্য আব্দুল মালেক জানান, দীর্ঘদিন ধরে উপজেলার কোন না কোন স্থানে নিয়মিত ডাকাতি সংঘটিত হয়ে আসলেও আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত তা বন্ধে উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি ডাকাতির ঘটনা আশঙ্কা জনক হারে বেড়ে যায়। এমনকি বিগত দুই সপ্তাহের ব্যবধানে থানার অর্ধ কিলোমিটারের মধ্যে তাদের এলাকায় উপুর্যপুরী তিনটি ডাকাতি সংঘটিত হয়। এতে তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখতে না পেরে এলাকাবাসী নিজেদের রক্ষায় প্রতিদিন রাতে ১০/১২ জনের দলে বিভক্ত হয়ে লাঠি হাতে পুরো রাত এলাকা পাহারা দেয়ার কর্মসূচি শুরু করেছেন। এভাবে হলেও নিজেদের রক্ষার চেষ্টা করছেন জানিয়ে আক্ষেপ করে বলেন, অব্যাহত ডাকাতির পর এলাকার অর্ধশতাধিক জনগণ একাধিকবার থানায় গিয়ে ওসিকে এলাকার মসজিদে গত শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের উদ্দেশে আইন শৃঙ্খলা সচেতনতা বিষয়ক কথা বলার অনুরোধ করলেও তিনি জাননি। এতে জনগণ চরম হতাশ হয়েছেন। তাদের এলাকা যেখানে থানার অর্ধ কিলোমিটারের মধ্যে এভাবে ডাকাতির ঘটনা অব্যাহত থাকাতে তারা আইন শৃংখলা বাহিনীর প্রতি আস্থা হারিয়ে এখন স্ব উদ্যোগে নিজেদের রক্ষায় আইনশৃঙ্খলা অবনতি রোধে পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবেন ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×