হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে দুদকের আচমকা উপস্থিততে তটস্থ বিভিন্ন দপ্তর

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

প্রকল্পে অনিয়ম, রোহিঙ্গা ভোটার ও পাসপোর্ট ইস্যু তদন্তে

‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দলের আচমকা উপস্থিতির সংবাদে দিনভর তটস্থ ছিল উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর। অনিয়মের আখড়া এসব দপ্তরের কর্তা-কর্মচারীদের দিনভর নথিপত্র নিয়ে ছুটাছুটি ছিল চোখে পড়ারমত।

‎
‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দুদক দল প্রথমে হানা দেয় ঈদগাঁও উপজেলা নির্বাচন অফিসে। সেখানে রোহিঙ্গা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও পাসপোর্ট ইস্যু সংক্রান্ত অভিযোগ তদন্তে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন।
‎
‎পরে বিকেলে ইসলামপুর ইউনিয়ন পরিষদে পৌঁছে প্রকল্প সংক্রান্ত নথিপত্র যাচাই করে পরে সরেজমিনে অভিযোগ উঠা বিভিন্ন স্থাপনা ও প্রকল্পের কাজ সরেজমিনে তদন্ত করেন।
‎
এসময় ‎দুদক দলের কক্সবাজারের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে দলটি ইউনিয়নের নতুন অফিস, কৈলাসের ঘোনা ও বাঁশকাটা এলাকায় সাবেক চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) নুরুল আলমের কার্যকালে বাস্তবায়িত দুইটি ড্রেন ও একটি সড়ক পরিদর্শন করেন।
‎
তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান,দুদক সবসময় অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে। এই অভিযানও প্রকল্পগুলোর নথিপত্রের সাথে সম্পন্নকৃত প্রকল্পের বাস্তবতা যাচাই করা । অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

‎তদন্তকালে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন,সাবেক চেয়ারম্যান আবুল কালাম , সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল আলম ও প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে দুদকের আচমকা উপস্থিততে তটস্থ বিভিন্ন দপ্তর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে দুদকের আচমকা উপস্থিততে তটস্থ বিভিন্ন দপ্তর

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও:: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
Print Image
প্রকল্পে অনিয়ম, রোহিঙ্গা ভোটার ও পাসপোর্ট ইস্যু তদন্তে ‎কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দলের আচমকা উপস্থিতির সংবাদে দিনভর তটস্থ ছিল উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর। অনিয়মের আখড়া এসব দপ্তরের কর্তা-কর্মচারীদের দিনভর নথিপত্র নিয়ে ছুটাছুটি ছিল চোখে পড়ারমত। ‎ ‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দুদক দল প্রথমে হানা দেয় ঈদগাঁও উপজেলা নির্বাচন অফিসে। সেখানে রোহিঙ্গা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও পাসপোর্ট ইস্যু সংক্রান্ত অভিযোগ তদন্তে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন। ‎ ‎পরে বিকেলে ইসলামপুর ইউনিয়ন পরিষদে পৌঁছে প্রকল্প সংক্রান্ত নথিপত্র যাচাই করে পরে সরেজমিনে অভিযোগ উঠা বিভিন্ন স্থাপনা ও প্রকল্পের কাজ সরেজমিনে তদন্ত করেন। ‎ এসময় ‎দুদক দলের কক্সবাজারের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে দলটি ইউনিয়নের নতুন অফিস, কৈলাসের ঘোনা ও বাঁশকাটা এলাকায় সাবেক চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) নুরুল আলমের কার্যকালে বাস্তবায়িত দুইটি ড্রেন ও একটি সড়ক পরিদর্শন করেন। ‎ তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান,দুদক সবসময় অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে। এই অভিযানও প্রকল্পগুলোর নথিপত্রের সাথে সম্পন্নকৃত প্রকল্পের বাস্তবতা যাচাই করা । অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। ‎তদন্তকালে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন,সাবেক চেয়ারম্যান আবুল কালাম , সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল আলম ও প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বাবুল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×