কক্সবাজারের ঈদগাঁওয়ে যানজট নিরসনে ফুটপাত দখল করে ভাসমান দোকান ও অবৈধ পার্কিংয়ে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঈদগাঁও বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম।
এসময় তাকে সহযোগিতা করেন ঈদগাঁও থানা পুলিশ দল। তিনি জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে জানান।
আরও পড়ুন
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ




মন্তব্য করুন