হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁও নদীর অবৈধ স্থাপনার ভূগর্ভস্থ অংশ অক্ষরত রেখে উচ্ছেদ অভিযান-মিশ্র প্রতিক্রিয়া

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও নদীর বুক দখল করে অবৈধ ভাবে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার সদর সহকারী কমিশনার ভূমি(অতিরিক্ত দায়ীত্ব) ঈদগাঁও উপজেলা শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে নদীর বুক দখল করে নির্মিতব্য অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে তাতে লাল পতাকা টাঙিয়ে দেয় প্রশাসন। এসময় তিনি জড়িতকে সতর্ক করে আগামীতে এ অপরাধে জড়ালে আইনী ব্যবস্থা নেয়া হবে জানান।

এসময় তাকে সহযোগিতা করেন ঈদগাঁও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবদুল জব্বার ও থানার পুলিশ সদস্যরা।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

এদিকে অভিযানে নদীর ভূগর্ভস্থ থেকে গড়ে তুলা স্থাপনার অংশ অক্ষত রেখে গ্রেড বিমের উপরের পিলার ভেঙে উচ্ছেদ অভিযান পরিচালনাকে প্রত্যক্ষদর্শীরা আইওয়াশ বলে মত ব্যক্ত করছে। অনেকে এ অভিযানের দেখাদেখি পাশের দোকান মালিকরাও এভাবে স্থাপনা নির্মাণে উৎসাহিত হতে পারে বলে শন্কা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত অতি সম্প্রতি নজরুল ইসলাম নামের এক ব্যক্তি নদীর বুক দখল করে তাতে দিনরাত অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করে।যা নদীর স্বাভাবিক পানি প্রবাহে চরম ব্যাঘাত ঘটাবে উল্লেখ করে গণমাধ্যম কর্মীরা ফলাও করে সংবাদ পরিবেশন করলে প্রশাসনের টনক নড়ে। এর জেরেই এই অভিযান পরিচালিত হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁও নদীর অবৈধ স্থাপনার ভূগর্ভস্থ অংশ অক্ষরত রেখে উচ্ছেদ অভিযান-মিশ্র প্রতিক্রিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁও নদীর অবৈধ স্থাপনার ভূগর্ভস্থ অংশ অক্ষরত রেখে উচ্ছেদ অভিযান-মিশ্র প্রতিক্রিয়া

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও:: | প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
Print Image
গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও নদীর বুক দখল করে অবৈধ ভাবে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়। কক্সবাজার সদর সহকারী কমিশনার ভূমি(অতিরিক্ত দায়ীত্ব) ঈদগাঁও উপজেলা শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে নদীর বুক দখল করে নির্মিতব্য অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে তাতে লাল পতাকা টাঙিয়ে দেয় প্রশাসন। এসময় তিনি জড়িতকে সতর্ক করে আগামীতে এ অপরাধে জড়ালে আইনী ব্যবস্থা নেয়া হবে জানান। এসময় তাকে সহযোগিতা করেন ঈদগাঁও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবদুল জব্বার ও থানার পুলিশ সদস্যরা। এদিকে অভিযানে নদীর ভূগর্ভস্থ থেকে গড়ে তুলা স্থাপনার অংশ অক্ষত রেখে গ্রেড বিমের উপরের পিলার ভেঙে উচ্ছেদ অভিযান পরিচালনাকে প্রত্যক্ষদর্শীরা আইওয়াশ বলে মত ব্যক্ত করছে। অনেকে এ অভিযানের দেখাদেখি পাশের দোকান মালিকরাও এভাবে স্থাপনা নির্মাণে উৎসাহিত হতে পারে বলে শন্কা প্রকাশ করেছেন। প্রসঙ্গত অতি সম্প্রতি নজরুল ইসলাম নামের এক ব্যক্তি নদীর বুক দখল করে তাতে দিনরাত অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করে।যা নদীর স্বাভাবিক পানি প্রবাহে চরম ব্যাঘাত ঘটাবে উল্লেখ করে গণমাধ্যম কর্মীরা ফলাও করে সংবাদ পরিবেশন করলে প্রশাসনের টনক নড়ে। এর জেরেই এই অভিযান পরিচালিত হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×