হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, দুপুর ১২টা ২০ মিনিটে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩১/২-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় মো. রশিদ আহমেদ (৩৬) এবং মো. ওমর ফারুক (১৮) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন ফোনও জব্দ করা হয়।

আরও পড়ুন

জালিয়াপালং ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী জিসান!

আটককৃত রশিদ আহমেদ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পশ্চিম পাড়ার বাসিন্দা এবং ওমর ফারুক বান্দরবানের উখিয়া থানাধীন উখিয়া ঘাটের বাসিন্দা।

আটককৃত দুই আসামীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুজন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুজন আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, দুপুর ১২টা ২০ মিনিটে ঘুমধুম বিওপি'র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩১/২-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মো. রশিদ আহমেদ (৩৬) এবং মো. ওমর ফারুক (১৮) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন ফোনও জব্দ করা হয়। আটককৃত রশিদ আহমেদ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পশ্চিম পাড়ার বাসিন্দা এবং ওমর ফারুক বান্দরবানের উখিয়া থানাধীন উখিয়া ঘাটের বাসিন্দা। আটককৃত দুই আসামীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×