হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদুল আজহা: সরকারি কর্মকর্তাদের শেষ কর্মদিবস আজ, শুরু হচ্ছে সাত দিনের ছুটি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের আজ রোববার শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে সরকার এবার ছুটির মেয়াদ বাড়িয়ে সাত দিন নির্ধারণ করেছে।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি ছিল। এর সাথে নির্বাহী আদেশে ২৬ ও ২৭ মে এবং ঈদের পর ২৯ থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনসহ মোট ছয় দিনের ছুটি নির্ধারিত ছিল। তবে মন্ত্রিসভা গত ৭ মে অনুষ্ঠিত বৈঠকে ২৫ মে নতুন করে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। এর পরিবর্তে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন করা হয়। সেই প্রেক্ষিতে গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদুল আজহার সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

তবে জরুরি সেবার আওতাভুক্ত খাতগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস ও বন্দর কার্যক্রমের মতো জরুরি পরিষেবাগুলো যথারীতি চালু থাকবে।

এছাড়া হাসপাতাল, টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবায় নিয়োজিত কর্মীরা এই ছুটির বাইরে থাকবেন।

এনএন/ ২৪ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদুল আজহা: সরকারি কর্মকর্তাদের শেষ কর্মদিবস আজ, শুরু হচ্ছে সাত দিনের ছুটি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদুল আজহা: সরকারি কর্মকর্তাদের শেষ কর্মদিবস আজ, শুরু হচ্ছে সাত দিনের ছুটি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের আজ রোববার শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে সরকার এবার ছুটির মেয়াদ বাড়িয়ে সাত দিন নির্ধারণ করেছে।পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি ছিল। এর সাথে নির্বাহী আদেশে ২৬ ও ২৭ মে এবং ঈদের পর ২৯ থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনসহ মোট ছয় দিনের ছুটি নির্ধারিত ছিল। তবে মন্ত্রিসভা গত ৭ মে অনুষ্ঠিত বৈঠকে ২৫ মে নতুন করে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। এর পরিবর্তে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন করা হয়। সেই প্রেক্ষিতে গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদুল আজহার সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।তবে জরুরি সেবার আওতাভুক্ত খাতগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস ও বন্দর কার্যক্রমের মতো জরুরি পরিষেবাগুলো যথারীতি চালু থাকবে।এছাড়া হাসপাতাল, টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবায় নিয়োজিত কর্মীরা এই ছুটির বাইরে থাকবেন।এনএন/ ২৪ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×