হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ এপ্রিল ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৭ এপ্রিল – রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অনুবিভাগ) মো. নায়েব আলী এ তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হবে। আর আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।’

আরও পড়ুন

ডিসেম্বর-জানুয়ারিতে দেশে ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা, তীব্র হতে পারে ৩টি

মো. নায়েব আলী বলেন, ‘কিছুদিন আগে ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বরাবরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘মূলত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে। তারা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।’

এদিকে ঈদ জামাত নির্বিঘ্ন করতে সোমবার দুপুরে সমন্বয় সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। এতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সভাপতিত্ব করেন। সমন্বয় সভায় মেয়র বলেন, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতিসহ ভিভিআইপিরা অংশ নেবেন বলে আমরা আশা করছি।

চাঁদ দেখা সাপেক্ষে ২২ বা ২৩ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের দিন রাজধানীতে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা ঈদের ওয়াজিব নামাজ আদায় করবেন।

এর আগে করোনাভাইরাসের কারণে ২০২০ ও ২০২১ সালে বিধিনিষেধের মধ্যে উন্মুক্ত স্থানে ঈদের জামাত পড়া যায়নি। দুই বছর বন্ধ থাকার পর ২০২২ সালে জাতীয় ঈদগাহে হয় ঈদুল ফিতরের প্রধান জামাত। এবারও ঈদুল ফিতরের প্রধান জামাতের প্রস্তুতি নেয়া হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৭ এপ্রিল ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ এপ্রিল – রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অনুবিভাগ) মো. নায়েব আলী এ তথ্য জানান। তিনি আরও বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হবে। আর আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।’ মো. নায়েব আলী বলেন, ‘কিছুদিন আগে ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বরাবরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘মূলত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে। তারা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।’ এদিকে ঈদ জামাত নির্বিঘ্ন করতে সোমবার দুপুরে সমন্বয় সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)। এতে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সভাপতিত্ব করেন। সমন্বয় সভায় মেয়র বলেন, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতিসহ ভিভিআইপিরা অংশ নেবেন বলে আমরা আশা করছি। চাঁদ দেখা সাপেক্ষে ২২ বা ২৩ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের দিন রাজধানীতে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা ঈদের ওয়াজিব নামাজ আদায় করবেন। এর আগে করোনাভাইরাসের কারণে ২০২০ ও ২০২১ সালে বিধিনিষেধের মধ্যে উন্মুক্ত স্থানে ঈদের জামাত পড়া যায়নি। দুই বছর বন্ধ থাকার পর ২০২২ সালে জাতীয় ঈদগাহে হয় ঈদুল ফিতরের প্রধান জামাত। এবারও ঈদুল ফিতরের প্রধান জামাতের প্রস্তুতি নেয়া হচ্ছে। সূত্র: বাংলাদেশ জার্নালএম ইউ/১৭ এপ্রিল ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×