হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদের প্রস্তুতি তুঙ্গে: রাজধানীর ২৭ স্থানে জমবে পশুর হাট!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ১০ মে – পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসতেই কোরবানির পশুর হাট নিয়ে সরগরম হতে শুরু করেছে রাজধানী। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বমোট ২৭টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১১টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬টি হাটে চলবে পশু কেনাবেচা। দুই সিটি করপোরেশন সূত্রেই এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান জানিয়েছেন, প্রাথমিক তালিকায় সারুলিয়া স্থায়ী হাটটি থাকলেও আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে এবার সেখানে কোরবানির হাট বসছে না। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী ডিএসসিসি এলাকায় এবার ১১টি অস্থায়ী হাটে পশু বিক্রি হবে। ইতিমধ্যে ৯টি হাটের ইজারা দর সন্তোষজনক পাওয়া গেছে, বাকি দুটির জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হতে পারে।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

ঢাকা দক্ষিণ সিটির হাটগুলো যেখানে:

পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব মাঠ, রহমতগঞ্জ ক্লাব মাঠ, আমুলিয়া মডেল টাউন, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড, আফতাবনগর (ব্লক-ই থেকে এইচ), শিকদার মেডিকেল সংলগ্ন মাঠ, মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্প এলাকা, জুরাইন রেলক্রসিং সংলগ্ন রাস্তা, বনশ্রী হাউজিং এবং গোলাপবাগ আউটার স্টাফ কোয়ার্টার সংলগ্ন খালি জায়গা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে গাবতলী স্থায়ী হাটের পাশাপাশি আরও ১৫টি অস্থায়ী হাট বসছে। ইতিমধ্যে ৭টি হাটের ইজারা প্রক্রিয়া প্রায় চূড়ান্ত।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিনসহ মোট পাঁচ দিন এই হাটগুলোতে পশু বেচাকেনা চলবে। তবে নির্ধারিত সময়ের আগে পশু হাটে আনা বা বিক্রি শুরু করলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিপুল সংখ্যক পশুর বর্জ্য অপসারণ এবং রাজধানীর যানজট নিয়ন্ত্রণে সিটি করপোরেশন এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে। হাটগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ, নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা এবং নিরবচ্ছিন্ন বর্জ্য অপসারণের জন্য কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করবেন বলে জানা গেছে।

কোরবানির পশু কেনাবেচাকে কেন্দ্র করে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে দুই সিটি করপোরেশন।

এনএন/ ১০ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঈদের প্রস্তুতি তুঙ্গে: রাজধানীর ২৭ স্থানে জমবে পশুর হাট!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদের প্রস্তুতি তুঙ্গে: রাজধানীর ২৭ স্থানে জমবে পশুর হাট!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ মে – পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসতেই কোরবানির পশুর হাট নিয়ে সরগরম হতে শুরু করেছে রাজধানী। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বমোট ২৭টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১১টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬টি হাটে চলবে পশু কেনাবেচা। দুই সিটি করপোরেশন সূত্রেই এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান জানিয়েছেন, প্রাথমিক তালিকায় সারুলিয়া স্থায়ী হাটটি থাকলেও আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে এবার সেখানে কোরবানির হাট বসছে না। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী ডিএসসিসি এলাকায় এবার ১১টি অস্থায়ী হাটে পশু বিক্রি হবে। ইতিমধ্যে ৯টি হাটের ইজারা দর সন্তোষজনক পাওয়া গেছে, বাকি দুটির জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হতে পারে।ঢাকা দক্ষিণ সিটির হাটগুলো যেখানে:পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব মাঠ, রহমতগঞ্জ ক্লাব মাঠ, আমুলিয়া মডেল টাউন, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড, আফতাবনগর (ব্লক-ই থেকে এইচ), শিকদার মেডিকেল সংলগ্ন মাঠ, মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্প এলাকা, জুরাইন রেলক্রসিং সংলগ্ন রাস্তা, বনশ্রী হাউজিং এবং গোলাপবাগ আউটার স্টাফ কোয়ার্টার সংলগ্ন খালি জায়গা।ঢাকা উত্তর সিটি করপোরেশনে গাবতলী স্থায়ী হাটের পাশাপাশি আরও ১৫টি অস্থায়ী হাট বসছে। ইতিমধ্যে ৭টি হাটের ইজারা প্রক্রিয়া প্রায় চূড়ান্ত।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিনসহ মোট পাঁচ দিন এই হাটগুলোতে পশু বেচাকেনা চলবে। তবে নির্ধারিত সময়ের আগে পশু হাটে আনা বা বিক্রি শুরু করলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।বিপুল সংখ্যক পশুর বর্জ্য অপসারণ এবং রাজধানীর যানজট নিয়ন্ত্রণে সিটি করপোরেশন এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে। হাটগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ, নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা এবং নিরবচ্ছিন্ন বর্জ্য অপসারণের জন্য কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করবেন বলে জানা গেছে।কোরবানির পশু কেনাবেচাকে কেন্দ্র করে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে দুই সিটি করপোরেশন।এনএন/ ১০ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×