হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদে চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন সজল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩১ জানুয়ারি – দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নাটকে এখন আর তাকে আগের মতো দেখা না গেলেও সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার জাজের ‘জ্বীন’ সিনেমার সিক্যুয়েল ‘জ্বীন-থ্রি’তে দেখা যাবে সজলকে।

এরআগে ‘জ্বীন ১’-তে ও পূজা চেরীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি। চমকপ্রদ খবর হলো, এটিই বাংলাদেশের প্রথম সিনেমা যেটি নিয়ে তিনটি কিস্তি হচ্ছে। নতুন সিজনের ছবিটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। ভৌতিক ঘরানার এ সিনেমাটিতে সজলের বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

তিনি বলেন, যেহেতু আমাদের ‘জ্বীন’ ও ‘জ্বীন-২’ দুটো ছবিই দর্শকমহলে বেশ ভালো সাড়া ফেলেছে, তাই আমরা পরিকল্পনা করছিলাম ‘জ্বীন-থ্রি’ নিয়ে। সেই সঙ্গে একটা চমকও দিতে চেয়েছিলাম, যার কারণে সজলকে চূড়ান্ত করা। তার সঙ্গে জুটি হিসেবে থাকবে ফারিয়া। অনেক দিন আগেই তাদের চুক্তিবদ্ধ করেছি। সব প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু শুটিং শুরু করার পালা।

সিনেমাটি প্রসঙ্গে সজল বলেন, এটা সত্যি অনেক ভালো লাগার, আনন্দের। সিনেমাটি দর্শকদের কাছে ভাল লেগেছে বিধায় এই সিনেমাটিকে নিয়ে তিনটি কিস্তি হচ্ছে। দর্শকরা কাজটিকে পছন্দ করেছেন, ভালোবাসা দিয়েছেন। যদিও প্রথম কিস্তি থেকে আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি, এরপর দ্বিতীয় কিস্তিতে আমি ছিলাম না। কিন্তু এখন আবার ফিরেছি নতুন চমক নিয়ে। আমি যেহেতু ব্যাক করেছি এই গল্পে তার মানে এখানে নিশ্চয়ই নতুন এবং ইন্টারেস্টিং কিছু আছে। আপাতত সিনেমাটির গল্প কিংবা কি থাকছে সেসব নিয়ে কিছু বলছি না। শুধু এতটুকু বলব, ইন্টারেস্টিং গল্প নিয়ে ফিরছি। এই গল্পটিকেও দর্শকরা পছন্দ করবেন আমার বিশ্বাস।

প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন ৩’ সিনেমটির শুটিং শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। এবার গল্পের প্রয়োজনে বিস্তৃত পরিসরে শুটিং হবে জানা গেছে। ঢাকার পাশাপাশি টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, খুলনাসহ বেশ কিছু জায়গায় এর দৃশ্যায়ন হবে। এরপর আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদে চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন সজল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদে চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন সজল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩১ জানুয়ারি – দর্শকপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নাটকে এখন আর তাকে আগের মতো দেখা না গেলেও সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার জাজের ‘জ্বীন’ সিনেমার সিক্যুয়েল ‘জ্বীন-থ্রি’তে দেখা যাবে সজলকে।এরআগে ‘জ্বীন ১’-তে ও পূজা চেরীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তিনি। চমকপ্রদ খবর হলো, এটিই বাংলাদেশের প্রথম সিনেমা যেটি নিয়ে তিনটি কিস্তি হচ্ছে। নতুন সিজনের ছবিটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। ভৌতিক ঘরানার এ সিনেমাটিতে সজলের বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।তিনি বলেন, যেহেতু আমাদের ‘জ্বীন’ ও ‘জ্বীন-২’ দুটো ছবিই দর্শকমহলে বেশ ভালো সাড়া ফেলেছে, তাই আমরা পরিকল্পনা করছিলাম ‘জ্বীন-থ্রি’ নিয়ে। সেই সঙ্গে একটা চমকও দিতে চেয়েছিলাম, যার কারণে সজলকে চূড়ান্ত করা। তার সঙ্গে জুটি হিসেবে থাকবে ফারিয়া। অনেক দিন আগেই তাদের চুক্তিবদ্ধ করেছি। সব প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু শুটিং শুরু করার পালা।সিনেমাটি প্রসঙ্গে সজল বলেন, এটা সত্যি অনেক ভালো লাগার, আনন্দের। সিনেমাটি দর্শকদের কাছে ভাল লেগেছে বিধায় এই সিনেমাটিকে নিয়ে তিনটি কিস্তি হচ্ছে। দর্শকরা কাজটিকে পছন্দ করেছেন, ভালোবাসা দিয়েছেন। যদিও প্রথম কিস্তি থেকে আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি, এরপর দ্বিতীয় কিস্তিতে আমি ছিলাম না। কিন্তু এখন আবার ফিরেছি নতুন চমক নিয়ে। আমি যেহেতু ব্যাক করেছি এই গল্পে তার মানে এখানে নিশ্চয়ই নতুন এবং ইন্টারেস্টিং কিছু আছে। আপাতত সিনেমাটির গল্প কিংবা কি থাকছে সেসব নিয়ে কিছু বলছি না। শুধু এতটুকু বলব, ইন্টারেস্টিং গল্প নিয়ে ফিরছি। এই গল্পটিকেও দর্শকরা পছন্দ করবেন আমার বিশ্বাস।প্রসঙ্গত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন ৩’ সিনেমটির শুটিং শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। এবার গল্পের প্রয়োজনে বিস্তৃত পরিসরে শুটিং হবে জানা গেছে। ঢাকার পাশাপাশি টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, খুলনাসহ বেশ কিছু জায়গায় এর দৃশ্যায়ন হবে। এরপর আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×